admin
প্রকাশিত: 12:15 PM, August 23, 2024
সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদ নিহত হন। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি বাসসের সিলেট ব্যুারো প্রধান ছিলেন। নিহতের ছোট জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। আহত অবস্তায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকতার অঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন মকসুদ আহমদ। তার মৃত্যুতে আমারা গভীর শোকাহত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুম্মা ২.৩০ মিনিটের সময় মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়