editor

প্রকাশিত: 11:13 PM, December 13, 2021

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, ১৯ ডিসেম্বর সই হবে সমঝোতা স্মারক

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, ১৯ ডিসেম্বর সই হবে সমঝোতা স্মারক

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, ১৯ ডিসেম্বর সই হবে সমঝোতা স্মারক

2

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশি কর্মী নিয়োগে সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের জন্য শিগগিরই মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সমঝোতা স্মারক সইয়ের জন্য ১৮ ডিসেম্বর রাতে কুয়ালালামপুর যাবেন মন্ত্রী ইমরান আহমদ।

5

এর আগে, ১০ ডিসেম্বর রাতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে আমন্ত্রণ জানান। মন্ত্রীকে চলতি মাসের ১৬ বা ১৭ তারিখে সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়।

5

বাংলাদেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে। তাই মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের সেদেশে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ১৯ ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

এমন বাস্তবতায় ১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক।

3

জানা গেছে, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য- জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না; যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি; থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা; কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা; চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও; বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কতো হবে, তা জানা যাবে স্মারক সইয়ের পর।

7

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

7 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

5 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

8 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

6 স্টাফ রিপোর্টার: 3 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
2