editor
প্রকাশিত: 10:02 PM, January 16, 2022

সিলেটে ফের বাড়ছে করোনা, আক্রান্ত ১৪৮
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আবারো থাবা বসাচ্ছে করোনা। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে করোনার প্রভাব।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছুঁই ছুঁই।
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগের দিন শনিবার ২৪ ঘণ্টায় ৮৮ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়। যা গত ৫ মাসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশে পৌঁছেছে।
শনাক্তদের ১২৫ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের সাত জন, হবিগঞ্জের আট জন ও মৌলভীবাজারের আট জন রয়েছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন।
সিলেটে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে করোনার ওমিক্রনের ধরণকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশনের কারণে আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। মানুষ কম পরীক্ষা করাচ্ছেন। ফলে আক্রান্ত কম দেখা যাচ্ছে। মূলত পরীক্ষা বাড়লে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। কেননা, লোকজন ওমিক্রনকে গুরুত্ব না দিয়ে মাস্ক বিহীন অবাধে চলাফেরা করছেন। যে কারণে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে।
তিনি বলেন, যদি কারো ডায়াবেটিস বা কিডনি জটিলতা থাকে, তাহলে ওমিক্রনে মৃত্যুও হতে পারে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে। এছাড়া করোনার ওমিক্রন ধরণের সঙ্গে ডেল্টা ভেরিয়েন্টও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সবগুলো ভেরিয়েন্টই বিপদের কারণ হতে পারে। তাই আগে থেকে সবাইকে সচেতন হতে হবে।
অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২০ সালের ১০ মার্চ থেকে অদ্যাবধি সিলেট বিভাগে ৫৫ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেন ৫০ হাজার ১৫০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৬ জনের।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে