editor

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

যুক্তরাজ্য প্রবাসী জিল্লুরের একাধিক গোপন বিয়ে: অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসী জিল্লুরের একাধিক গোপন বিয়ে: অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

5

ওসমানীনগর প্রতিনিধি
প্রতারণা করে গোপনে একাধিক বিয়ে করা স্বামীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী। স্বামী জিল্লুর রহমান (৪৮) সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে।জিল্লুরের স্ত্রীর অভিযোগ, তার স্বামীর এমন কুকর্মের কাহিনি স্বামীর পরিবার ও স্বজনদের কাছে প্রমাণসহ তার বর্ণনা করেও কোনো সদুত্তর পাচ্ছেন না। নিরুপায় হয়ে আইনজীবির মাধ্যমে জিল্লুরকে লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হয়েছেন তিনি।তার পক্ষে সিলেট জেলা আইনজীবি সমিতির ২নং বারের অ্যাডভোকেট আনোয়ার হোসেন স্বাক্ষরিত ১০ ফেব্রুয়ারি এ,ডি যোগে রেজিস্ট্রি করে জিল্লুরের গ্রামের বাড়ি ও যুক্তরাজ্যের ঠিকানায় এই লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
লিগ্যাল নোটিশ প্রদানকারী আইনজীবি বলেছেন,২০১৪ সালের ১০এপ্রিল ১০ হাজার পাউন্ড দেন মোহরে ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে অনুষ্ঠান করে আমার মোয়াক্কেলা ছব্দ নাম সা..বিবিকে বিয়ে করেন জিল্লুর। দেন মোহরের সম্পুর্ণ টাকা এখনও অপরিশোধিত। বিয়ের পর জিল্লুর সা..বিবির বাসায় থাকলেও তাকে ভরণপোষণও করতেন না। উল্টো নিজের প্রয়োজন এবং তার মা ও ভাইয়ের বিভন্ন সমস্যার কথা বলে বিভিন্ন সময়ে সা..বিবির কষ্টার্জিত কয়েক হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন জিল্লুর। পরবর্তী সময়ে জিল্লুর দেশে এসে দুই মাস অবস্থান করে যুক্তরাজ্যে চলে যান। এরপর সা..বিবি অবাক বিস্ময়ে অনুধাবন করেন-জিল্লুর একজন বহুগামী, পরনারী ও বিকৃত যৌনাচারে আসক্ত। ২০০৬ সালের ৩ ডিসেম্বর জিল্লুরের ১ম স্ত্রী বৃটিশ নাগরিক আয়শা রহমান আশা বিবিকে তালাক দেন। পরে আশা বিবি দেশে গিয়ে তার আপন ফুফাতো ভাইকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান। তালাক দেয়া ১ম স্ত্রীর সাথে এখনও স্বামী-স্ত্রীর মত চলাফেরা করছেন জিল্লুর। এমনকি স্ত্রী সা..বিবিকে পাশে রেখে বাংলাদেশে অসংখ্য মেয়ের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত থাকতেন জিল্লুর।
২০১৯ সালের সেপ্টেম্বরে সা..বিবিকে না জানিয়ে জিল্লুর দেশে এসে সিলেট শহরে বাসা তৈরীর কথা জানিয়ে স্ত্রী সা..বিবির কাছে ২০লক্ষ টাকা দাবি করেন। জিল্লুর বলেন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দেশে টাকা পাঠাতে হবে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় হুমকি ধামকি ও গালমন্দ করে স্ত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন জিল্লুর। স্বজনদের মাধ্যমে সা..বিবি জানতে পারেন- বালাগঞ্জের বাসিন্দা রাব্বিন জান্নাতকে গোপনে বিয়ে করে সিলেট শহরে ভাড়াটে বাসায় বসবাস করছেন জিল্লুর। একইভাবে ঢাকার একটি মেয়েকে গোপনেও বিয়ে করেছেন তিনি। ২০২০ সালের ২৩ ডিসেম্বর জিল্লুর যুক্তরাজ্যে গিয়ে তার মায়ের বাসায় উঠেন। খবর পেয়ে সা..বিবি সেখানে গেলে উত্তেজিত হয়ে জিল্লুর তাকে গালমন্দ করেন। সংসার ঠেকানোর স্বার্থে গালমন্দ সহ্য করে সেখানে স্বামীর সাথে কয়েক দিন অবস্থান করেন তিনি। তখন রাব্বিন জান্নাত ও ঢাকার কথিত মেয়েকে জিল্লুর বিয়ে করার প্রমাণ পান স্ত্রী সা..বিবি। জিল্লুরের মোবাইলে ওই দুই মেয়ের অসখ্য ম্যাসেজও দেখতে পান তিনি। এবিষয়ে প্রশ্ন করলে জিল্লুর তাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন। গত ২৬ জানুয়ারি জিল্লুর দেশে আসেন। সা..বিবির আইনজীবি লিগ্যাল নোটিশে বলেছেন, দেশে গোপনে বিয়ে করা দুই মেয়ে ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে বাসায় এনে অনৈতিক কীর্তিকলাপে লিপ্ত আছেন জিল্লুর। জিল্লুরের এমন কুকর্মের কারণে আমার মোয়াক্কেলা আর্থিক ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখিন হয়ে এখন দিশেহারা। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
৩০দিনের ভিতরে লিগ্যাল নোটিশে উল্লেখিত অভিযোগগুলো সমাধানে সচেষ্ট হতে নোটিশ গ্রহিতা জিল্লুরকে বলা হয়েছে। অন্যতায় ‘মেয়াদান্তে আমার মোয়াক্কেলা আপনার বিরুদ্ধে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়সহ উভয় দেশেই সংশ্লিষ্ট সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবেন। তদ্রুপক্ষেত্রে সকল প্রকার ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ দিতে আপনি সর্বাবস্থায় সর্বাদালতে বাধ্য থাকিবেন’ বলে লিগ্যাল নোটিশে বলা হয়েছে।
এদিকে বালাগঞ্জের মেয়ে রাব্বিন জান্নাতকে জিল্লুর রহমান বিয়ে করার বিষয়টি অস্বীকার করেছেন রাব্বিনের পিতা নূরুল ইসলাম। তবে স্থানীয় কয়েক জনের সাথে কথা বললে জিল্লুর-রাব্বিনের গোপন বিয়ের বিষয়ে তারা সত্যতা নিশ্চিত করেছেন।
সা..বিবিকে বিয়ে করার কাবিননামা, ১ম স্ত্রীকে তালাক এবং তালাকের পর দেন মোহরের টাকা আদায় সংক্রান্ত মামলার যথেষ্ট প্রমাণাদি থাকার পরও এই বিষয়গুলো অস্বীকার করে জিল্লুর রহমান বলেন, আমি কোনো লিগ্যাল নোটিশ পাইনি। অভিযোগকারী আমার স্ত্রী নয়, ঘনিষ্ট বন্ধু ছিল। এবিষয়ে সে লন্ডনস্থ বার কাউন্সিলে আবেদন করলেও তা প্রমাণিত হয়নি। আশা বিবি-ই আমার স্ত্রী, আমাদের সন্তানাদিও আছে, তাকে তালাক দেয়ার প্রশ্নই আসে না। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানোর শামিল।
লিগ্যাল নোটিশ প্রদানকারী অ্যাডভোকেট আনোয়ার হোসেন ৭ মার্চ বিকেলে বলেন, নোটিশ গ্রহিতা এখনও নোটিশের জবাব দেননি। তিনি আমার মোয়াকেল্লার সাথে প্রতারণা করে তাকে সর্বশান্ত করেছেন। সঠিক সমাধান না পেলে আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করবো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 2 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
4