admin

প্রকাশিত: 3:43 PM, June 6, 2021

নবীজির অসুস্থ অবস্থায় আবু বকর (রা.)-এর ইমামতি

নবীজির অসুস্থ অবস্থায় আবু বকর (রা.)-এর ইমামতি

অনলাইন ডেস্ক

উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর বর্ণনানুযায়ী রাসুল (সা.) সোমবারে তাঁর ঘরে আসেন। বুধবার দিবাগত রাত পর্যন্ত যথারীতি মাগরিবের নামাজ পড়ান। ইশার সময় খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। সাহাবায়ে কিরাম মসজিদ-ই-নববীতে প্রিয় নবীর পেছনে নামাজ আদায় করবেন—এই আশায় অপেক্ষমাণ। রাসুল (সা.) একে একে তিনবার ওঠার চেষ্টা করেন; কিন্তু তিনওবার বেহুঁশ হয়ে পড়েন। হুঁশ ফিরে পেলেই জিজ্ঞেস করতেন, আমার সাহাবিরা ইশার নামাজ পড়েছে? আয়েশা (রা.) জবাব দিতেন, না, তারা তো আপনার অপেক্ষায় আছে। তৃতীয়বার উঠে বললেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো। আয়েশা (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! তিনি কোমল হৃদয়ের মানুষ। নামাজে দাঁড়ালে হয়তো ঠিকমতো কিরাতও পড়তে পারবেন না। এভাবে রাসুল (সা.) দুই বা তিনবার আবু বকর (রা.)-এর নাম প্রস্তাব করলেন। আয়েশা (রা.) প্রতিবার একই জবাব দিলেন। অপর বর্ণনা মতে, আয়েশা (রা.) স্পষ্টভাবে উমর (রা.)-এর নাম প্রস্তাব করেছেন। কিন্তু প্রতিবার প্রিয় নবী (সা.) আবু বকর (রা.)-এর কথাই বলেন।

রাসুল (সা.)-এর নির্দেশে আবু বকর (রা.) ইশার নামাজ পড়ালেন। ফজরের নামাজও পড়ালেন। বৃহস্পতিবার জোহরের সময় রাসুল (সা.) একটু সুস্থতা অনুভব করলেন। আব্বাস (রা.) ও আলী (রা.)-এর কাঁধে ভর করে মসজিদে গেলেন। ততক্ষণে আবু বকর (রা.)-এর পেছনে জামাত শুরু হয়ে গেছে। রাসুল (সা.)-এর আগমন দেখে আবু বকর (রা.) একটু সরে দাঁড়ালেন। বহনকারীরা রাসুল (সা.)-কে আবু বকর (রা.)-এর বাঁ পাশে বসিয়ে দিলেন। আবু বকর (রা.) মুক্তাদি হয়ে গেলেন আর রাসুল (সা.) ইমাম হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রিয় নবী সাহাবায়ে কিরামের উদ্দেশে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। এটি ছিল মসজিদ-ই-নববীতে রাসুল (সা.)-এর সর্বশেষ আগমন, মিম্বারে অবস্থান আর সর্বশেষ ভাষণ। (আসাহহুর সিয়ার, পৃষ্ঠা ৫২৮)

অতঃপর মিম্বার থেকে নেমে আয়েশা (রা.)-এর কামরায় গেলেন। আসর থেকে আর আসতে পারেননি মসজিদে। আবু বকর (রা.) যথারীতি নামাজ পড়ালেন প্রিয় নবীর ইন্তেকাল পর্যন্ত। আবু বকর (রা.) রাসুল (সা.)-এর জীবদ্দশায় তাঁর অন্তিম সময়ে ২১ ওয়াক্তের নামাজ পড়ান। সিহাহ সিত্তার বর্ণনার আলোকে বুধবার থেকে ইন্তেকালের দিন সোমবারের ফজর পর্যন্ত (বৃহস্পতিবার জোহর ছাড়া) ২১ ওয়াক্ত হয়। (আসাহহুর সিয়ার, পৃষ্ঠা ৫২৮-৫৩৩)

নামাজের সারিতে সাহাবায়ে কিরামের প্রতি প্রিয় নবীর শেষ নজর : বৃহস্পতিবার জোহরের পর থেকে প্রিয় নবী (সা.) আয়েশা (রা.)-এর কামরায় শয্যাশায়িত। তিন দিন পর্যন্ত বের হলেন না। আগের নিয়মানুযায়ী আবু বকর (রা.) সোমবার ফজরের নামাজ পড়াচ্ছিলেন। সাহাবায়ে কিরাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করছিলেন। এমন সময় রাসুল (সা.) আয়েশা (রা.)-এর কামরার পর্দা সরিয়ে সাহাবায়ে কিরামের দিকে একনজর তাকিয়ে মুচকি হাসলেন। সাহাবায়ে কিরামও নবীজির দিকে তাকালেন। আহ! কী সুন্দর চেহারা! কী উজ্জ্বলতা! এর আগে এমন দৃশ্য পরিলক্ষিত হয়নি। তাঁরা ভাবলেন, নবীজি নামাজ পড়াবেন। আবু বকর (রা.)ও এমনটা ভেবে পেছনে সরতে চাইলেন। কিন্তু না, তিনি ইশারা করে বলেন, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করো। ওই দিন (সোমবার) চাশতের সময় নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। (মুসলিম ১/১৭৯; আসাহহুর সিয়ার, পৃষ্ঠা ৫৩৩)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল