editor

প্রকাশিত: 9:15 PM, June 27, 2021

সাহিত্য কর্মী নাসিরের ভাইয়ের মৃত্যুতে সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার শোক

সাহিত্য কর্মী নাসিরের ভাইয়ের মৃত্যুতে সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার শোক

নিজস্ব প্রতিনিধি
ঐতিহ্য সন্ধানী কাগজ ‘অনুপ্রাণন’ সম্পাদক ও সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের বড় ভাই মো. নুর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করেছেন সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

আজরবিবার (২৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. নুর উদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র , ভদ্র, অমায়িক ও সজ্জন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক রোটারিয়ান ডা. মো. মিছবাউল ইসলাম সাক্ষরিত এক শোক বার্তায় সমবেদনা জ্ঞাপন করেন- সংস্থার সভাপতি মাষ্টার মো. জালাল উদ্দিন, সহ সভাপতি (যথাক্রমে) সেলিম আহমদ চৌধুরী, মো. জাকারিয়া (শাবিপ্রবির ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার), মো. আমিনুর রশীদ, মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. মো. মিছবাউল ইসলাম (রেজিস্ট্রার -সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক মাওলানা জাদুল আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো. আলাউর রহমান, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মৌলভী আবু সাইদ আল হুসাইন, অফিস সম্পাদক মো. আশিকুর রহমান, শিক্ষা-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসিফ আযহার, প্রবাসী কল্যাণ সম্পাদক লায়ন্স মো. হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো. আব্দুস শাকুর, সহ প্রচার সম্পাদক মো. মাহফুজুর রহমান রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আরাফাত রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. বজলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. তাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক সালমান রহমান তারেক, সদস্য মো. আনোয়ার হোসাইন, মো. আবুল বাশার ও তোফায়েল হাসান প্রমুখ।

উল্লেখ্য, মো. নুর উদ্দিন দীর্ঘ এক বৎসর যাবৎ মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পূর্ণ এক বছর চিকিৎসার পর মাত্র ৪৯ বছর বয়সে গত ২৩ জুন বুধবার বিকাল সোয়া চারটায় নিজ বাড়িতে ইহকালীন জীবন ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালীন জীবনে পাড়ি জমান। ঐদিন রাত ৯ ঘটিকায় নিজ মহল্লার মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পার্শবর্তী কবরস্থানে দাফন করা হয়।

তিনি কানাইঘাট উপজেলাধীন সড়কের বাজার, দর্পনগর পশ্চিম (বাল্লাগ্রাম) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। বর্তমান আবাস একই এলাকার কটালপুর গ্রামে। তাঁর বাবাও ছিলেন একজন ধর্মভীরু ও সমাজসচেতন আল্লাহওয়ালা মানুষ। তিনি অত্যন্ত সাদামাটা, নিরহংকার, নির্লোভ, সৎ ও সজ্জন লোক ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন এক কন্যা সন্তানের জনক। এক ছেলে সন্তান শিশুকালেই মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, স্ত্রী, মমতাময়ী মা, দুই ভাই, তিন বোন, ১০ ভাতিজা-ভাতিজি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন