admin
প্রকাশিত: 4:54 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
খাবার মানুষের শরীরে শক্তি যোগায়। কিছু খাবার আবার শরীরে মেদ জমায়। যা দীর্ঘমেয়াদে ক্ষতি করে।
এমন কিছু খাবার আছে যা খেলে শক্তি বাড়ে, দিনভর চাঙা থাকা যায়। এমন খাবার নিয়ে প্রতিবেদন করেছে টাইমস অব ইন্ডিয়া। আসুন জেনে নিই সেই সম্পর্কে-
দধি
দইয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম ও দরকারি ফ্যাট, যা শরীরে শক্তি যোগায়। সকালে বা দুপুরে দই খেলে সারাদিন শরীরে থাকবে চাঙ্গাভাব। দই হজমেও সাহায্য করে। তাই গ্যাস্ট্রাইটিসজনিত অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে দই খান।
বাদাম
বাদাম ও দানাদার খাবার শরীরকে চাঙা রাখতে সাহায্য করে। চিনাবাদাম, কাঠবাদাম, মিষ্টি কুমড়ার বীজ ও তিসি মানুষের শরীরে বেশ শক্তি যোগায়। তাই প্রতিদিন খাবার তালিকায় এসব খাবার রাখার চেষ্টা করুন। এর মধ্যে মিষ্টি কুমড়ার বীজ ও সূর্যমুখির বীজ নানা ধরনের খনিজের চাহিদাও পূরণ করবে।
ওটস
প্রচুর ফাইবার সমৃদ্ধ এই খাবার শরীরে সুগারের মাত্রা বাড়াবে না। উল্টো দেবে ক্যালরির যোগান। আবার দীর্ঘক্ষণ পেট ভরা ভাবটাও বজায় থাকবে।
কলা
প্রাকৃতিক সুগারে পরিপূর্ণ কলা শরীরকে সতেজ রাখার জন্য অন্যতম সেরা খাদ্য। একটি কলা খেলে যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর সতেজ থাকে তা আর অন্য ফলে পাওয়া যায় না। পটাশিয়াম ও আঁশযুক্ত ফল হওয়ায় কলাকে সবসময় আদর্শ ফল হিসেবে বিবেচনা করা হয়।
কাওন
কাওনে আছে প্রচুর প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণ যা শরীরে শক্তি যোগালেও মেদ জমতে দেবে না। সারাদিন সতেজ থাকতেও কাওন খুব কাজের। ভাতের বিকল্প হিসেবেও কাওন বেশ উপযুক্ত। চালের মতো ধুয়ে পরিমাণমতো লবণ মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে ১০-১৫ মিনিট জ্বাল কমিয়ে রাখুন। এরপর ভর্তার মতো নেড়ে মুরগি বা মাছ দিয়ে খেতে পারেন। কাওন আমিষ ও আঁশে পরিপূর্ণ একটি খাবার। এতে আছে ভিটামিন, মিনারেল ও ম্যাঙ্গানিজ। এটি গ্লুটেন-মুক্ত।
ডিএসএস/২৮/জুন/২০২১/ রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে