editor
প্রকাশিত: 5:39 PM, July 27, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জনের শরীরে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। তারা হলেন-রাহিয়া বেগম (৫৫), দুদবাজ বেগম (৭৫), রায়বুন বিবি (৯০), মালেকা বেগম (২৭), আসমা বেগম (৫৮)। তাদের মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান।
অপরদিকে সদর উপজেলার বাহারমর্দনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তৈয়ব মিয়া (৬৫) ও কুলাউড়ায় শামছুজ্জামান বাবুল (৭৩) করোনায় মৃত্যুবরন করেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ২৫৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ।
নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ১০ জন, জুড়ীর ২৭ জন, শ্রীমঙ্গলের ৩০ জন, কুলাউড়ার ১৪ জন, কমলগঞ্জে ১৯ জন, বড়লেখায় ৩ জন ও রাজনগরে ৩ জন। জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৫৩ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪,৮৮২ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৪৮২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫৩ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে