editor
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৮২ জনে দাঁড়ালো। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার (১৪ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৯৬৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলা মিলে ৩৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৮০২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৯ জন।
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
6 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
7 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
4 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।