editor

প্রকাশিত: 11:10 PM, September 28, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মহানগর শ্রমিকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মহানগর শ্রমিকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মহানগর শ্রমিকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭টায় মহানগরীর হোটেল গুলশানের হল রুমে অনুষ্ঠিত হয়।

মহানগর শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার হত্যাকান্ডের পর নেতাকর্মীরা আওয়ামীলীগের নাম নিতে ভয় পেয়েছিল। তৎকালীন নেতাকর্মীরা বাসা-বাড়ি ছেড়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করলে নেতাকর্মীরা তাকে পেয়ে সাহস ফিরে পান। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে নেতৃত্ব দিয়ে আর্ত মর্যাদাশীল স্বনির্ভর জাতি গঠনে কাজ শুরু করেন। এখন বাংলাদেশ সারা বিশ্বের বুকে আধুনিক উন্নয়ন দ্রুত অগ্রগতির দেশ হিসেবে পরিচিতি লাভ করে। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসার স্বাক্ষর স্বরূপ জাতিসংঘ তাঁকে এসডিজি পুরস্কারে ভূষিত করেন।
সভাপতির বক্তব্যে এম শাহরিয়ার করিব সেলিম বলেন, গণমেহনতি মানুষের অগ্রদূত, সুখী বাংলাদেশের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ূ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম ও ইয়াসিন আহমদ সুমনের যৌথ সঞ্চালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার। বক্তব্য দেন মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, সাদিকুর রহমান সাদিক, আবুল বাশার, মোঃ মাহবুবুল হক, আব্দুল জলিল লেবু, আব্দুল করিম পাখী মিয়া, হরিলাল দাস, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সতীশ দেবনাথ ঝন্টু, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাছুম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, মির্জা আব্দুল হামিদ অভি, জাহাঙ্গীর আলম, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী ও সুপংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহীন আলম, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, হারুন মিয়া, মোঃ শাহজাহান, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকর বিষয়ক সম্পাদক মিঠুন দত্ত, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, সদস্য মঞ্জুরুর রহমান, রাজিব হোসেন, মুজিবুর রহমান, মমতাজ উদ্দিন, শহীদুর রহমান, আওয়ামী হকার্স লীগ সিলেট মহানগর শাখার আহবায়ক জানে আলম, সদস্য লাহিন আহমদ, রোমান আহমদ, সুমন আহমদ, আব্দুল মতিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া রহমানিয়া রাশিদিয়া ডৌবাড়ী মাদরাসার মুহতামিম শায়েখ আব্দুছ ছোবহান। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন