editor

প্রকাশিত: 12:22 AM, October 8, 2021

পিসিআর ল্যাবে নয়া ভোগান্তি

পিসিআর ল্যাবে নয়া ভোগান্তি

পিসিআর ল্যাবে নয়া ভোগান্তি

1

অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়া ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। র‌্যাপিড পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার শর্তের কারণে প্রতিদিন চার হাজারের বেশি প্রবাসী এই পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবাসীদের অভিযোগ- বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানের ১২টি বুথে নমুনা সংগ্রহ করায় তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নমুনা দিতে হয়। পরীক্ষার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়। তাই যাত্রার আগে ১০ থেকে ১২ ঘণ্টা তাদের বিমানবন্দরেই কাটিয়ে দিতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকে যাত্রার একদিন আগেই বিমানবন্দর এলাকায় চলে আসছেন।

প্রবাসীদের ল্যাবে নমুনা দেয়া থেকে শুরু করে রিপোর্ট পাওয়া পর্যন্ত ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগছে। এতে যাত্রীরা বিমানবন্দরের বোর্ডিং পাস, ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক কাজে পর্যাপ্ত সময় পাচ্ছেন না।

অনেক প্রবাসীকে দেখা গেছে যে, তাদের ফ্লাইটের সময় রাতে হলেও র‌্যাপিড পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য ১ দিন আগেই বিমানবন্দরে চলে আসছেন। অনেকে বিমানবন্দরেই রাত কাটাচ্ছেন। এখন দিনে প্রায় ৪ হাজার জনের পরীক্ষা হচ্ছে। রিপোর্ট ডেলিভারি দিতে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় লাগছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, আরব আমিরাত পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার সার্টিফিকেট চাওয়ার পর বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর বসানো হয়েছে। ইতিমধ্যে ওমান ও কাতার র‌্যাপিড পিসিআর করোনা রিপোর্ট চাওয়ার ইঙ্গিত দিয়েছে। যদি নতুন কোনো দেশ র‌্যাপিড পিসিআর রিপোর্ট চায় তাহলে তখন পরিস্থিতি সামাল দেয়া যাবে না। এজন্য দ্রুত যদি বুথ না বাড়ানো যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

গত ২৬শে সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে বসানো হয়েছে পিসিআর ল্যাব। আমিরাত প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার কোনো ফি নেয়া হচ্ছে না। এটি দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আর যারা অন্যদেশে যাচ্ছেন তাদের জন্য ১৬০০ টাকা ফি নেয়া হচ্ছে। গত ২২শে সেপ্টেম্বর মোবাইল ল্যাবে করোনার নমুনা দিয়ে ৪৬ জন যাত্রী শাহ্জালাল বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যান। ২৯শে সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

6

এ বিষয়ে যোগাযোগ করা হলে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান গতকাল জানান, ‘র‌্যাপিড পিসিআর ল্যাবের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি অবগত আছেন। তারা বিষয়টি দেখছেন।’

3

এ বিষয়ে শাহ্জালাল বিমানবন্দরের আর্মস পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এডিসি মো. জিয়াউল হক জানান, ‘র‌্যাপিড পিসিআর ল্যাব কম থাকার কারণে বিমানবন্দরের দ্বিতীয় তলায় করোনা নমুনাদানকারীদের দীর্ঘ লাইন হচ্ছে। এতে ভোগান্তি হচ্ছে বিদেশগামীদের। করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ দ্বিতীয় তলার নিরাপত্তা রক্ষী সেলিম উদ্দিন জানান, ‘দীর্ঘ লাইন হওয়ার কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। নমুনা সংগ্রহ ও রিপোর্ট পেতে একেক জন যাত্রীকে ৭ থেকে ৮ ঘণ্টা ব্যয় করতে হচ্ছে।’

গতকাল দুপুরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের দ্বিতীয় তলার বাম পাশে গিয়ে দেখা যায়, প্রবাসীদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক প্রবাসীরা ক্লান্ত হয়ে পড়েন। এ নিয়ে শৃঙ্খলার দায়িত্বরতদের সঙ্গে বসচা হতেও দেখা যায়।

ল্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য ৬টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের ২ টি করে মোট ১২ টি ল্যাব আছে।

রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা সুমন জানান, করোনায় দেশে এসে টিকিট সংকটসহ নানা কারণে আটকা ছিলাম। এরমধ্যে আরব আমিরাত শর্ত দিয়েছে যে, র‌্যাপিড পিসিআর পরীক্ষা ছাড়া সে দেশে তারা প্রবেশ করতে দিবে না। এরজন্য বুধবার বিকালেই তিনি গ্রামের বাড়ি থেকে বিমানবন্দরে চলে এসেছেন। তিনি জানান, নমুনা রিপোর্ট পেতে তার সাড়ে ৭ ঘণ্টা লেগেছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা রফিকুল জানান, করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরের নম্বরে যোগাযোগ করা হলে তারা বলেছেন যে, করোনা পরীক্ষার জন্য হাতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় নিয়ে বিমানবন্দরে আসতে। কিন্তু, তার রিপোর্ট পেতে ১০ ঘণ্টা সময় লেগেছে। দীর্ঘ লাইনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

1

খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা সাব্বির জানান, করোনা রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে বিমানবন্দরে নিয়মিত কাজগুলো বাকি আছে। অনেকেই সময়মতো ফ্লাইট ধরতে পারবে কি-না তার জন্য দুশ্চিন্তায় আছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যে ৬টি প্রতিষ্ঠান পিসিআর ল্যাব প্রতিষ্ঠা করেছে সে সব প্রতিষ্ঠান হলো: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, স্টেমজ হেল্থ কেয়ার, সিএসবিএফ হেল্থ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড ও মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। তারা দু’টি করে বুথে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করছে।

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১

1
8