editor
প্রকাশিত: 2:31 PM, October 9, 2021

দর্শনদেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা ধর স্মরণে শোক সভা
আম্বরখানা দর্শনদেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা ধর এর স্মরণে শোক সভা শনিবার (৯ অক্টোবর) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয়ের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
আম্বরখানা দর্শনদেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজল আহমদের সভাপতিত্বে ও এম.এ খান শাহীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আম্বরখানা দর্শনদেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। এসময় তিনি বলেন, সীমা ধর দীর্ঘদিন এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর অনেক ছাত্রছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সম্মানের সহিত কাজ করছেন। তার প্রয়ানে বিদ্যালয় একজন মানবহিতৈষী শিক্ষককে হারালো, যা কখনও পূরণ হবার নয়। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল আক্তার, সহকারী শিক্ষক হাফছা আক্তার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুয়েব উল কিবরিয়া, অভিভাবকের পক্ষে মো. ইউসুফ মিয়া, অফিস সহকারী সুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মনিকা দাশ ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে