editor

প্রকাশিত: 1:36 AM, October 10, 2021

আনসার-পিয়নরাই চালান অফিস : মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য

আনসার-পিয়নরাই চালান অফিস : মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য

আনসার-পিয়নরাই চালান অফিস : মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য

মৌলভীবাজার প্রতিবিধি
ভোগান্তির নাম প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের পাসপোর্ট অফিস। আনসার আর পিয়নরাই চালাচ্ছেন অফিস লোকবল সংকটের অজুহাতে তাদের দেয়া হয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। আর এই সুবাদে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট। অভিযোগ উঠেছে যোগ্যতা না থাকলেও তারা পাসপোর্ট ডেলিভারি, আবেদন, কাগজপত্র যাচাই-বাছাইয়েরও কাজ করছেন। এতে সেবাগ্রহীতাদের দুর্ভোগের শেষ নেই। প্রতিনিয়তই সেবাগ্রহীতারা এমন হয়রানি আর চরম বিড়ম্বনায় পড়লেও তা থেকে উত্তরণে নেই কোনো স্থায়ী সমাধান। দীর্ঘদিনের এই দূর্ভোগই যেন তাদের নিত্যদিনের সঙ্গী।

জানা যায়, মৌলভীবাজার পাসপোর্ট অফিসে সেবা পেতে হলে নির্ধারিত ট্রাভেলস এজেন্সি ও ভ্রাম্যমাণ দালালের মাধ্যমে বাড়তি টাকা দিয়ে আসতে হয়।

তা না হলে ঠিকঠাক আবেদন করলেও অফিসের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা নানা ভুল ধরে। দীর্ঘদিন সময়ক্ষেপণ করে হয়রানি করছে। অনলাইনে আবেদন শেষে ফিঙ্গার দিতে এসেও পড়তে হয় চরম বিড়ম্বনায়। নাম কিংবা জন্ম তারিখ সংশোধন হলেতো আর কোনো কথাই নেই।

সরজমিন দেখা গেছে, পাসপোর্ট করতে আসা লোকদের সার্বিক পরামর্শ বা দিক নির্দেশনার জন্য অফিস এলাকায় দৃশ্যমান স্থানে নেই কোনো হেল্পডেস্ক। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও মেলে না সেবা। নেই কোনো শৃঙ্খলা। ১০টা থেকে ২টার মধ্যেই অফিস বন্ধ। অভিযোগ রয়েছে, ওই অফিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্য শ্রেণী পেশার লোকজন ও কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়েই সক্রিয় দালাল সিন্ডিকেট। এ নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে অভিযোগ দেয়া হয়। এরই প্রেক্ষিতে মাঝেমধ্যে অভিযানও চলে। কিছুদিন দৌরাত্ম্য কমার পর আবারো আগের অবস্থায় ফেরে।

সরজমিন আরও দেখা গেছে, ব্যাংক ড্রাফট-এর টাকা ছাড়াও পাসপোর্ট প্রতি বাড়তি ৫-৮ হাজার টাকা নিচ্ছে দালাল সিন্ডিকেট। তারপরও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় পার হলেও ১-৫ মাসেও মিলছে না পাসপোর্ট।

জানা যায়, পাসপোর্ট অফিসের ভেতরে এবং বাইরে লম্বা লাইনের ঝঁক্কিঝামেলা আর পুলিশ ভেরিফিকেশনের নামে প্রশাসনের দীর্ঘসূত্রীতা- এসবের অন্তরালেই রয়েছে টাকা হাতিয়ে নেয়ার অভিনব কৌশল। কারণ এতসব ঝুঁটঝামেলা এড়াতেই সাধারণ মানুষ দালালদের ফাঁদে পা দিচ্ছেন। তবে সেবাগ্রহীতারা নিজ থেকে আরও সচেতন হলে দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে যেতো- এমন মন্তব্য সচেতন মহলের।

পাসপোর্ট করতে আসা মৌলভীবাজার সদর উপজেলার এম আহাদ ফেরদৌস, মোক্তাদির হোসেন, বড়লেখার সালাম আহমদ সাজু, হোসনা বেগম, রাজনগরের মো. সামছু মিয়া, মনসুর কোয়েল, কুলাউড়ার তাওহিদুল ইসলাম, সেলিম আহমদ, শামীম আহমদ, কমলগঞ্জের শাহবাজ আলী, জুড়ীর শাহাবউদ্দিন ও সেলিম আহমদ দোলোয়ারসহ অনেকেই জানান, নিরাপত্তা সদস্যসহ অফিসের অনেক অসাধু কর্মকর্তা ও কর্মচারী সরাসরি এই বাণিজ্যে জড়িত। তারা জানান, আমরা বৈধভাবে কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট পাই না। পুলিশ ভেরিফিকেশনের জন্য দিনের পর দিন থানায় ধর্ণা দিতে হয়। গুনতে হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। ব্যাংকে টাকা জমা দিতে গেলেও ঝামেলায় পড়তে হয়। অথচ দালাল কিংবা কোনো ট্রাভেলস ব্যবসায়ী একদিনেই অনেকগুলো ভেরিফিকেশন করাতে পারেন। সময়মতো পাসপোর্টও পান।

জানা যায়, মৌলভীবাজার পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে জড়িত প্রায় অর্ধশত দালালের একটি চক্র। শতাধিক ট্রাভেলস ব্যবসায়ী ও পাসপোর্ট অফিসের সামনের কয়েকটি ফটোস্ট্যাটের দোকান নিয়মিত এসব দালালিতে জড়িত। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. ইউসুফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো দালালকে তার অফিস এলাকায় প্রবেশ করতে দেয়া হয় না। এনআইডি ও পূর্বের পাসপোর্টের তথ্যে মিল না থাকলে যাচাই-বাছাই করতে কিছুটা বিলম্ব হয়। এছাড়া এই অফিসে রয়েছে জনবল সংকট। তিনি গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যার তার সঙ্গে লেনদেন করবেন না। দালালদের সঙ্গে লেনদেন করলে ক্ষতি আপনাদেরই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে