editor
প্রকাশিত: 5:13 PM, March 15, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়ন পরিষদে আইনি জটিলতায় দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- দক্ষিণ সুরমার তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার।
তবে সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার (১৫ মার্চ) এই আইনি জটিলতার অবসান ঘটেছে। এতে তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে। জানা গেছে, পৃথক ৩টি রিট পিটিশনের কারণে এ তিন ইউনিয়নে ১৮বছর যাবত নির্বাচন হয়নি। তবে সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে এসব রিট নিষ্পত্তি করেন।
অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু স্বশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এক আবেদন দাখিলের পর নির্বাচন কমিশন তাঁকে সোমবার (১৫ মার্চ) এ আশ্বাস প্রদান করেছেন। তবে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সিলেট-৩ আসন শূণ্য হওয়ায় আগে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরপরই এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন