editor

প্রকাশিত: 8:40 PM, October 30, 2021

চোরা রশিদ আতংকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা

চোরা রশিদ আতংকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা

চোরা রশিদ আতংকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে বেড়েছে চুরের উৎপাত। রাতের আঁধারে বিভিন্ন উপায়ে দোকান ও বাসাতে ডুকে স্বর্ণ অলংকার, নগদ টাকা ও জরুরি মালামাল নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। ইতিমধ্যে সিলেট শহরতলীর পৃথক স্থানে ৪টি দোকানে ঘটেছে চোরির ঘটনা।

সম্প্রতি এর মধ্য ২টি ঘটনা ঘটেছে এসএমপির শাহপরান (রহ.) থানাধীন এলাকায়। তার মধ্যে উত্তর বালুচর এলাকার ১টি দোকান চোরির ঘটনার মূলহোতা সুনামগঞ্জ জেলার কৃষ্ণনগর এলাকা বর্তমানে শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচর আল-ইসলাহ ব্লক-সি এলাকার মুক্তার মিয়ার কলোনীর মৃত সোনা মিয়ার পুত্র আব্দুর রশিদ (৪৮) উরফে চোর রশিদ। চোর রশিদ এই দোকান চোরির মামলায় জেল খেটে জামিনে বের হওয়াতে চরম আতংকে রয়েছেন উত্তর বালুচরসহ নগরীর ব্যবসায়ীরা।

একাধিক সুত্রে জানা গেছে- সুনামগঞ্জ কৃষ্ণনগর এলাকার এই চিহ্নিত রশিদ চোরা প্রায় ১২ বছর থেকে নগরীর উত্তর বালুচর আল-ইসলাহ এলাকায় বসবাস করছে। সে দিনের বেলা এলাকার মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারী বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। আর রাতের বেলা তার সংঘবদ্ধ চোর চক্র নিয়ে এলাকার বিভিন্ন বাসা ও দোকান চোরি করে। তার অপর সহযোগী হচ্ছে- শাহপরান থানাধীন খরাদিপাড়া আনন্দ ৮/১ এলাকার সৈয়দ ইউসুফ আলমের পুত্র সৈয়দ কুটন আলম দবীর (৪০) উরফে চোর কুটন। চোরা রশিদের এই সহকর্মী দোকানের তালা ভেঙ্গে সর্ব মোট এক লক্ষ বিশ হাজার টাকা চুরির অপরাধে জেল খেটে জামিনে বের হয়েছে। আর বাহির হয়ে সে ফের চোরা রশিদের সঙ্গ দিচ্ছে। যাহার গত ২২ জুলাই ২০২১ ইং শাহপরান থানার মামলা নং-২৫/১৮২। এই চোর চক্র তার নেতৃত্বে বালুচরসহ সিলেটের বিভিন্ন স্থানে বড় ধরনের চোরিসহ নানা রকমের অপর্কম করছে।

তাছাড়া রশিদ চোরা টাকার বিনিময়ে ভাড়াটিয়া ক্যাডার হিসেবে বিভিন্ন লোকজনর উপর হামলা করে। তাছাড়া চোরা রশিদ তার দুই স্ত্রীকে দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের উপর মিথ্যা মামলা করে। চোরা রশিদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় বিভিন্ন অপর্কমের একাধিক মামলাও রয়েছে।

জানা গেছে- রশিদ চোরার ২০০৮ সালে একজন রিকশা চালক হিসেবে সিলেটে আগমন ঘটে। তার মধ্য কিছু দিন যেতে না যেতেই ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার নাম যুক্ত হয় পুলিশের তালিকায়। ২০০৯ সালে উত্তর বালুচর আল-ইসলাহ আ/এ জনৈকা আছিয়া বেগমের কলোনির এক ভাড়াটিয়া ৩ বছরের এক শিশুকে গত ০২/০৪/২০০৯ ইং তারিখে ধর্ষণ চেষ্টা করে বর্তমানের চিহ্নিত চোর রশিদ। পরে শিশুর মা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চোর রশিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং- ১০৯। তার পর ভাড়াটিয়া ক্যাডার হিসেবে চোর রশিদ ০৮ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে একটি অসহায় পরিবারের উপর হত্যার উদ্দেশ্য হামলা চালায়। পরে গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আহতের বাবা বাদী হয়ে চোর রশিদকে অভিযুক্ত করে শাহপরান (রহ.) থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২০/১৯৩।

এর পর গত ২৬ জানুয়ারি ২০২০ ইং তারিখে ডাকাতির উদ্দেশ্য এক পরিবারের বসত ঘরে ডুকে বাদীর ছেলেকে ধারালো অস্ত্র দা ও ছুরি আঘাত করে চোর রশিদ। পরে আহতদের বাবা বাদী হয়ে গত ০২ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে শাহপরান (রহ.) থানায় একটি অভিযোগ দাখিল করেন। যাহার মামলা নং- ২/১৯। এছাড়াও একজন অসহায় যুবতী নারীকে কু-প্রস্তাব দেয় চোর রশিদ। যুবতী নারী তার কু-প্রস্তাবে রাজি না হলে মেয়েটিকে প্রাণে হত্যা করে লাশ গুম ও খুন করার প্রকাশ্যে হুমকি প্রদান করে। পরে মেয়েটি নিরুপায় হয়ে নিজের আত্মসম্মান ও নিরাপত্তা জন্য গত ২০ ডিসেম্বর ২০২০ ইং তারিখে রশিদ চোরার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন, যাহার নং- ১১৬৫।

এখানেই শেষ নয়, চলতি বছরে ৫নং টুলটিকর ইউপির জেল নং- ৯৩, বিট নং-৫৪ শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচর আল-ইসলাহ এলাকায় বাদীর বাসার সামনে ‘ডেইলি বাজার’ নামক দোকান চোরি করে রশিদ চোরা। পরে দোকানের মালিক বাদী হয়ে গত ২৬ জুন ২০২১ ইং তারিখে শাহপরান (রহ.) থানায় একটি অভিযোগ দাখিল করেন। যাহার মামলা নং- ৩০/১৫৩। এই মামলায় কিছু দিন জেল খেটে জামিনে বের হয়ে পূনরায় এলাকায় মাদক বাণিজ্য ও বিভিন্ন বাসাসহ দোকান চোরির পায়তারা করছে আলোচিত চোর রশিদ চক্র।

বালুচর এলাকার ব্যবসায়ীরা জানান- রশিদ চোরার মাদকের অবাদ বিস্তারের কারণে দিন দিন উঠতি বয়সের তরুণরা মাদকে আসক্ত হচ্ছে। নেশার টাকা জোগাড় করতে রশিদ চোরার চোর চক্রে জড়িয়ে পড়ে চোরিসহ নানা অপরাধ কর্মকান্ড করছে। হয়রানি এড়াতে অধিকাংশ ঘটনায় মামলা হয় না থানায়। আর হলেও অধরা থেকে যায় রশিদের মতো চোরের মূলহোতা।

রশিদ চোরার নেতৃত্বে শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অস্বাভাবিক হারে বেড়েছে চোরের উপদ্রব। রাত নামলেই রশিদ চোরার নেতৃত্বে এলাকার কোথাও না কোথাও প্রতিনিয়ত চোরির চেষ্টা চালাচ্ছে একটি চোর সিন্ডিকেট চক্র।

এ ব্যাপারে এসএমপির মুখপাত্র ও এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ চোর দমনে সব সময়ই তৎপর রয়েছে। বিভিন্ন এলাকা থেকে চোরেরা শহরে আসছে। অনেক সময় আমাদের অভিযানে চোর আটক করা হয়েছে, মামলাও নেয়া হয়েছে। প্রয়োজনে পুলিশের টহল আরো বাড়ানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন