editor
প্রকাশিত: 10:57 PM, November 6, 2021

সাংবাদিক ও বাম রাজনীতিবিদ কমরেড জিতেন সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রবীন সাংবাদিক ও বাম রাজনীতিবিদ কমরেড জিতেন সেনের ষোড়ষ (১৬তম) মৃত্যুবার্ষিকী আজ । ২০০৫ সালের এ দিনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি ১৯৫২ সালে ১৬ই জানুয়ারি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিঢ়াট গ্রামের এক সম্ভান্ত সেন পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন সংগ্রামী এই নেতা মৃত্যুর পূর্ব পর্যন্ত বামরাজনীতি ও সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
দীর্ঘ ৩৬বছরের সাংবাদিকতা পেশায় তিনি জাতীয় দৈনিক, দৈনিক আওয়াজ, দৈনিক জনকন্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক মানচিত্র, সাপ্তাহিক সমাচার সহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে সুনাম ও সততার সাথে কাজ করেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি দুবার সিলেট প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাপ্তাহিক পত্রিকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সিলেট রিপোটার্স ইউনিটের সহ সভাপতির দায়িত্বও পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বাম রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। ছাত্র অবস্থায় তিনি ৬৯ এর গণ আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ব্রতী আজীবন বিপ্লবী কমরেড জিতেন সেন ভূমিহীন ক্ষেত মজুর আন্দোলন, কৃষক, শ্রমিক আন্দোলন, ৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সিলেট বিভাগ আন্দোলনসহ এদেশের সকল প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন