editor
প্রকাশিত: 11:13 PM, November 20, 2021

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, জরিমানা আদায়
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিয়ান চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৫টি শ্যালো মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়। পরবর্তীতে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পর্যটন সংশ্লিষ্ট একাধিক ব্যবসা পতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয়। একই সঙ্গে নকলপণ্য সংরক্ষণ ও বাজারজাত করণের দায়ে দুটি দোকান মালিককে মামলা দিয়ে তাদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায়, বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো. ইদ্রিছ আলীসহ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও কিছু অসাধু ব্যক্তি ডাউকি নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের চেষ্টা করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৫টি শ্যালো মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে পৃথক মামলায় ২ জনকে জরিমানা করা হয়েছে। অবৈধ পন্থায় বালু ও পাথর উত্তোলন বন্ধে এবং নকল ও ভেজাল পণ্য বিক্রয় বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন