editor
প্রকাশিত: 3:50 PM, January 4, 2022

সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা আহ্বায়ক কমিটির ১নং আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি একটি বড় দল। তাই আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কোন প্রতিহিংসা নেই। আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে রক্ষায় প্রয়োজন শক্তিশালী ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপি। এক্ষেত্রে কাউন্সিল একটি সহায়ক কর্মপন্থা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা বিএনপির কাউন্সিলকে সফল করতে দলের সকল স্তরে ত্যাগী ও সক্রিয়দের নেতৃত্ব গড়ে তুলতে হবে। আর কাউন্সিলের মাধ্যমেই সেই নেতৃত্ব গড়ে উঠছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলার আওতাধীন সকল ইউনিটকে শক্তিশালী করে গড়ে তোলা হবে।
তিনি সোমবার রাতে সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ রহিম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. জমির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এম এ রহিম কে সভাপতি, মইন উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মো.জমির উদ্দিনকে সাধারণ সম্পাদক, খবির আহমদ নুনুকে যুগ্ম সম্পাদক ও আব্দুল মুকিতকে সাংগঠনিক সম্পাদক করে ৫নং টুলটিকর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি নেতা ও জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ফ.ম কামাল, কাজী মুহিব, আল মামুন খান, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরী, শাহবুদ্দিন সাবু, ফজলুল হক চৌধুরী, নজরুল ইসলাম, ইউনুছ আলী, সুমন আহমদ, রিয়াজ আহমদ, লাহিন আহমদ, ফয়সল আহমদ, রুকনুজ্জামান ও মজিবুর রহমান লালন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন