editor
প্রকাশিত: 4:50 PM, May 24, 2022

বন্যার্তদের পাশে মানবিক টিম সিলেট
কখনো হাঁটু পানি বা কোমর পানি, কখনো আবার নৌকা নিয়ে বানভাসি মানুষের খাবার পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা।সিলেট নগর ও বিভিন্ন উপজেলায় বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক টিম সিলেট। বিনামূল্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, নগদ অর্থ ও ওষুধপত্র দিচ্ছে প্রতিদিন।
বন্যার শুরুতে সিলেটের বন্যার্তরা নগরের বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিলে। সংগঠনের উদ্যোগে পানি সরবরাহ করা হয়।এখনো তা অব্যাহত রয়েছে।বিশুদ্ধ পানির অভাবে বন্যা উপদ্রুত এলাকাগুলোর মানুষের মধ্যে নানা ধরনের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় ওই এলাকায় ওষুধ বিতরণ করা হচ্ছে।এছাড়া বন্যার কারণে অনেকেই ঘরে রান্না করতে না পারায় তাদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
জানা যায়,গত ৭দিনে সিলেটের কদমতলীস্থ বাঁধের মুখ, শাহজালাল উপশহরের এ, ই, সি, জে, জি, এইচ ব্লক, লামা ঘাসিটুলা, ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, কলাপাড়া, কামালগড়, মাছুমপুর, ছড়ারপাড়, বেতেরবাজার, সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও জৈন্তাপুরের বদ্দনা,সেনগ্রাম।
গত ৬দিনে নগরীতে প্রায় ১২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় তা খুব বেশি না হলেও মানবিক টিমের সদস্যরা তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই মানুষকে সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন গড়ে তারা ২ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি দিয়েছেন বন্যার্তদের। জৈন্তাপুর ও জালালাবাদে ২ শতাধিক মানুষের মাঝে খাবার সামগ্রী দেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক ও মানবিক টিম সিলেট’র প্রধান সমন্বয়ক মো.সফি আহমেদ পিপিএম বলেন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা অনেক। বন্যার্তরা সাহায্যের অপেক্ষায়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। তবে এরকম আরও অনেক টিম প্রয়োজন।
তিনি তাদের কাজে যারা নানাভাবে সাহায্য সহযোগীতা করছেন, সমর্থন দিচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন