editor
প্রকাশিত: 5:42 PM, March 13, 2018

নিহত জসিম উদ্দিন ( ফাইল ছবি )
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নস্থ বিবিরাই গ্রামে রাতের আধাঁরে ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৬) নামের এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। নিহত জসিম উদ্দিন বিবিরাই গ্রামের সমছুল হক এর পুত্র। ১২ মার্চ সোমবার রাত ১০টায় বিবিরাই গ্রামের নাজিম উদ্দিন এর মালিকানাধীন কলোনির সামনে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ভাই জাবেদ আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, নিহত জসিম উদ্দিন ও তার সহপাঠি ৪/৫ জন স্থানীয় আওয়ামী লীগ কর্মী বিবিরাই গ্রামস্থ বিবিরাই বাজারের নিকটবর্তী একটি কলোনির সামনে প্রতিদিন রাতে আড্ডা দিতো। এতে ভাড়াটিয়াদের অসুবিধা হওয়ায় কলোনির মালিক তিলপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য নাজিম উদ্দিন ঐ স্থানে রাতে আড্ডা দিতে তাদেরকে নিষেধ করেন। আওয়ামী লীগ কর্মী জসিম উদ্দিন গং সে নিষেধ উপেক্ষা করে ঘটনাস্থলে নিয়মিত আড্ডা চালিয়ে যায়। এ নিয়ে যুবদল কর্মী নাজিম উদ্দিনের সাথে আওয়ামী লীগ কর্মী জসিম উদ্দিন গংদের মনোমালিন্য ছিল। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতেও জসিম উদ্দিন ও তার ৪ সহপাঠি ঘটনাস্থলে আড্ডারত ছিল। রাত ১০টার দিকে বাজার থেকে গ্রামে ফেরার পথে কয়েকজন পথচারি ঘটনাস্থলে রাস্তার পাশে আওয়ামী লীগ কর্মী জসিম উদ্দিনকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার বুক, পিঠ, গলা ও হাতে একাধিক গভীর ছুরিকাঘাত ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের ভাই জাবেদ আহমদ বাদী হয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী কলোনির মালিক নাজিম উদ্দিনসহ ৫ জনকে আসামী করে পরদিন বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৭, তারিখ ১৩/০৩/২০১৮ইং।
মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার বিবিরাই গ্রামের ফৈয়াজুর রহমান এর পুত্র বেলায়েত হোসেন আজমান (৪০), বিবিরাই গ্রামের মৃত কমর উদ্দিন এর পুত্র নাজিম উদ্দিন (৪৯), বিবিরাই গ্রামের আব্দুশ শহীদের পুত্র আব্দুল জলিল (৪২), পিররচক গ্রামের আব্দুল নুর এর পুত্র সফিক উদ্দিন (৩৫) ও দেবারাই গ্রামের মছদ্দর আলীর পুত্র গৌছ উদ্দিন (৪৭)। এ বিষয়ে বক্তব্য জানতে মামলার এজাহারভুক্ত আসামী কলোনির মালিক নাজিম উদ্দিন এর মোবাইল ফোনে কল দিলে তার স্ত্রী সুহাদা বেগম ফোন রিসিভ করেন। হত্যা মামলায় তার স্বামী নাজিম উদ্দিনকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের কলোনির সামনে ঘটনা ঘটেছে বলেই আমার স্বামী খুনি হয়ে গেছে? এ কেমন কথা? এই খুনের সাথে আমার স্বামীর কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে আসামী করা হয়েছে। তিনি বলেন, নিহত জসিম উদ্দিন ও তার সহপাঠিরা প্রতিদিন রাতে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আমাদের কলোনির সামনে আড্ডা দিতো। এনিয়ে ভাড়াটিয়ারা অভিযোগ করায় আমার স্বামী তাদেরকে নিষেধ করে ছিলেন, কিন্তু তারা তা মানেনি। তাদের ক্ষমতার দাপটে নিরূপায় হয়ে ঝামেলা এড়িয়ে চলতে আর কোন কিছু না বলেই আমরা তা মেনে নিয়েছি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়