editor

প্রকাশিত: 6:57 PM, October 11, 2019

জকিগঞ্জের আটগ্রাম বাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার \ গ্রেফতার ১

জকিগঞ্জের আটগ্রাম বাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার \ গ্রেফতার ১

জকিগঞ্জ প্রতিনিধিঃ

জকিগঞ্জের আটগ্রাম বাজারের মা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১টি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দোকান তল্লাশী করে অবৈধ এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় দোকান কর্মচারী রাকিব আহমদ কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক জাফর আহমদ অভিযানের সময় দোকানে ছিলেন না। এ ঘটনায় দোকান মালিক ও কর্মচারী কে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, জকিগঞ্জের আটগ্রাম বাজারের মা টেলিকম নামক মোবাইলের দোকানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের জলিল উদ্দিনের পুত্র জাফর আহমদ। ঘটনার দিন সন্ধ্যায় জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিনের কাছে গোপন সূত্রে খবর আসে মা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। যা সন্ত্রাসী কাজে ব্যবহারের পায়তারা চলছে। খবর পেয়ে এসআই জসিম উদ্দিন থানার অফিসার ইনচার্জকে অবগত করেন ও অফিসারের নির্দেশে ৫/৬জন পুলিশের একটি দল নিয়ে রাত প্রায় ৮টায় ঐ দোকানে অভিযান চালান। এ সময় দোকান কর্মচারী রাকিব আহমদ দোকানে থাকলেও দোকানের মালিক জাফর আহমদ বাহিরে ছিলেন। পুলিশ দোকানের ভিতর বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায় তাড়িয়ার মধ্যে রাখা একটি বাক্সের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র ও গুলি উদ্ধারের পর দোকান কর্মচারী রাকিব আহমদ কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ১৫, তারিখ ১০/১০/২০১৯ইং। মামলার আসামীরা হলেন দোকান মালিক কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের জলিল উদ্দিনের পুত্র জাফর আহমদ (২২) ও দোকান কর্মচারী জকিগঞ্জ উপজেলার বীরশ্রী গ্রামের মাজিদ মিয়ার পুত্র রাকিব আহমদ (২০)।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মূল আসামীকে গ্রেফতার করতে সাড়াশী অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রক্ষা পাবে না।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়