editor
প্রকাশিত: 7:53 PM, November 16, 2022

সিলেটে ইজতেমা ময়দানে বসে আছেন বরুনার পীর
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাত থেকে সিলেটের ট্রাক টার্মিনালের ইজতেমার ময়দানে বসে আছেন বরুনার পীর হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুক। পুলিশের তরফ থেকে ইজতেমা পেছানোর নির্দেশনা পাওয়ার পর তিনি দু’দিনের পরিবর্তে চারদিনের ইজতেমার ঘোষণা দিয়ে মাঠে বসে আছেন। তার সঙ্গে অনুসারীরা মাঠ দখল করে বসে রয়েছেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের ইজতেমার আয়োজন করেন সংগঠনের সভাপতি প্রখ্যাত আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। বিএনপি’র সিলেট বিভাগীয় সমাবেশ ১৯শে নভেম্বর হওয়ার কারণে মঙ্গলবার রাতে ইজতেমা পেছানোর নির্দেশনা দেয় পুলিশ।
আর এ নির্দেশনার পর থেকে ইজতেমা মাঠে বসে আছেন বরুনীর পীর। সঙ্গে তার অনুসারীরা। রাতে তিনি ঘোষণা দিয়েছেন- মঙ্গলবার রাত থেকেই চারদিনের ইজতেমা শুরু করা হলো। সব আয়োজন শেষ হওয়ার কারণে ইজতেমা পেছানোর কোনো সুযোগ নেই। তবে- বরুনার পীরের এই ঘোষণায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতনদের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সিলেটের কর্মকর্তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুদ্বীপ দাশ জানিয়েছেন- পুলিশের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বহাল রয়েছে। এ নিয়ে এখনো পরবর্তী নির্দেশনা আসেনি।
এদিকে- বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের আগে সিলেটের এই আয়োজন নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের তরফ থেকে শঙ্কা থাকার কারণে ইজতেমা পেছানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।