editor
প্রকাশিত: 9:57 PM, June 20, 2023
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত মায়ের নাম- দুর্লভ রানী দাস (৩০)। তিনি জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের কৃষক রতীন্দ্র দাসের স্ত্রী।
আজ মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় দাড়ইন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। কিন্তু তার দুই সন্তান দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জবা রানী দাস (৭) ও প্রথম শ্রেণীর ছাত্রী বিজয়া রানী দাস (৫) এর কোন সন্ধান পাওয়া যায়নি । তবে তাদেরকে উদ্ধারের জন্য চলছে অভিযান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (১৯ জুন) সন্ধ্যায় শাল্লা উপজেলা সদরের দাড়াইন নদী সংলগ্ন বাহারা সড়ক দিয়ে পাহাড়ি ঢলের পানি দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল। রাত সাড়ে ৭টার সময় দুর্লভ রানী দাস তার দুই সন্তানকে নিয়ে ওই সড়কের ওপর দিয়ে বাড়ি ফেরার সময় পানির স্রোতের কবলে পড়ে নদীতে গিয়ে ডুবে নিখোঁজ হয়ে যায়।
এব্যাপারে কৃষক রতীন্দ্র দাস বলেন- সন্ধ্যায় বাড়িতে এসে আমার স্ত্রী ও দুই সন্তানকে না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করি। তারা গ্রামের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পথে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব জানান- এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্লভ রানী দাস তার দুই শিশু সন্তানকে নিয়ে ডুবন্ত সড়কের কালভার্টের প্লাবিত অংশ পারাপারের সময় স্থানীয় লোকজন বাঁধা দিয়ে ছিল। কিন্তু তিনি সবার কথা অমান্য করে সড়ক পার হওয়ার চেষ্টা করতে গিয়ে স্রোতের কবলে পড়ে। এই দূর্ঘটনার খবর পেয়ে মা ও দুই সন্তানকে উদ্ধার করার জন্য অভিযান শুরু হয়। মাকে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ ২ সন্তানকে ও উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক