editor
প্রকাশিত: 11:07 AM, July 21, 2023
অনলাইন ডেস্ক
এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। অন্য সিনেমার মতোই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে দর্শকের উপস্থিতি বেশ ভালোই ছিল। এখনো দেশের বিভিন্ন হলে চলছে ছবিটি। ছবিতে নিরব-বুবলীর রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরা। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাসিনো’ সিনেমা। আগামী ২৬শে আগস্ট এ সিনেমাটি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে নিরব বলেন, আমরা বেশ আগেই ছবিটির কাজ শেষ করেছিলাম।
অবশেষে ঈদের মতো বড় উৎসবে বেশকিছু ভালো ছবির মাঝে ‘ক্যাসিনো’ মুক্তি পেয়েছে। ঈদ উৎসবে দর্শকরা সিনেমাটি ভালোভাবে নিয়েছে।
আশা করছি দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে। এ প্রসঙ্গে বুবলী বলেন, থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। বেশ ভালো সাড়া পেয়েছি দেশের দর্শকদের কাছ থেকে। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের প্রবাসী দর্শকদের কাছেও ছবিটি ভালো লাগবে। নিরব ও বুবলী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে