editor
প্রকাশিত: 10:16 PM, July 26, 2023
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আশুরা যদিও ইসলামের ইতিহাসে অসংখ্য ঘটনায় তাৎপর্যপূর্ণ তথাপি ইমাম হুসাইন (রা.) এর শাহাদাত এই দিনটিকে আমাদের কাছে অন্যভাবে স্মরণ করিয়ে দেয়। শুহাদায়ে কারবালার স্মরণ আমাদের ঈমানকে মজবুত করে ত্যাগের মানসিকতায় জুলুমের বিরুদ্ধে রুখে দাড়ানোর সাহস যোগায়। জালিমের বিরুদ্ধে ইমাম হুসাইন (রা.) আমাদের আদর্শ। তিনি রাসুলুল্লাহ (সা.) এর প্রিয় দৌহিত্র, তাঁর ভালোবাসা আল্লাহ ও রাসুল (সা.) এর ভালোবাসা লাভের মাধ্যম। এজন্য ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতকে পাশকাটিয়ে যাওয়ার যেমন সুযোগ নেই তেমনি ইয়াযীদের পক্ষে উকালতি জুলুম ও ইমান বিধ্বংসী। ইতিহাস পরিবর্তনের সকল অপচেষ্টা রুখে দিতে তালামীয কর্মীদের আরো অধ্যবসায়ী ও সচেতন থাকতে হবে।
২৫ জুলাই’২৩, মঙ্গলবার বাদ যুহর সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট (পূর্ব) জেলার আয়োজনে পবিত্র আশুরার তাৎপর্য ও শুহাদায়ে কারবালার স্মরণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মারুফ আহমদ ও সিলেট (পূর্ব) জেলার সাবেক সভাপতি হাফিজ ছাদ উদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সহ-প্রচার সম্পাদক আহমদ আল মনজুর, সহ অফিস সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদওয়ান হোসেন, আবু তায়্যিব রুবেল, সদস্য জুবেল আহমদ, দেলওয়ার হোসেন, নিজামুল ইসলাম রেদওয়ান, সৈয়দ গোলাম কিবরিয়া, মাহবুব আহমদ, হাবিবুর রহমান হিফজুর, মাহদি হাসান সুমন, মুহিবুর রহমান, সৈয়দ মোস্তফা আসাদ, কামরুল হাসান, সিদ্দিকুর রহমান, আবু উবায়দা মো.সায়েম প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল