editor

প্রকাশিত: 7:46 PM, September 27, 2023

দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বদ্ধ পরিকর :  মন্ত্রী ইমরান 

দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বদ্ধ পরিকর :  মন্ত্রী ইমরান 

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি বলেছেন জাতির পিতার স্বপ্ন কারিগরী জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠি হিসেবে আমাদের জাতীয় উন্নয়ন সরকার নিশ্চিত করতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও সিলেটের উন্নয়নে কারিগরী ও কর্মবান্ধব শিক্ষা সম্প্রসারণের বিকল্প নেই। তিনি প্রবাসীদের উন্নয়ন সহ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকারের বিভিন্ন গণমুখী পদক্ষেপের উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। তিনি সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কারিগরী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ ধরণের উদ্যোগের জন্য ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আহমদ আল কবির-কে ধন্যবাদ জানিয়ে সিলেটের মানব সম্পদ উন্নয়নে কারগিরী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহবান জানান।
মন্ত্রী ইমরান আহমদ গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প কারগিরী সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। সম্মানিত অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বিশ^ অর্থনীতির চলমান প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মবান্ধব শিক্ষার চাহিদা বিশ্লেষণসহ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশ^মানের শিক্ষায় প্রতিষ্ঠিত করে  শিক্ষিত করতে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর পরিচালক ডাঃ এস. এম. ফরিদুল ইসলাম লতিফী। বাংলাদেশ সরকারের প্রাক্তন যুগ্ম-সচিব ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা বিশ^বিদ্যালয়ের কার্যক্রম, বিভাগ সমূহ, গবেষণা কেন্দ্র ও নবপ্রতিষ্ঠিত ইন্সটিটিউটের কর্মসূচী উপস্থাপন করেন।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংলিশ প্রোগ্রামের হেড সহকারী অধ্যাপক নুসরাত রিকজা ও শিক্ষার্থী মুনজারিন ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজ এর প্রধান, বিভাগীয় সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, আরটিএম আল-কবির বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তাকরিম আহমেদ চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন সুবর্ণা দেব। অনুষ্ঠানে নয়ন রঞ্জন দাস ও অনুজ সরকার শুভ’র নেতৃত্বে আরটিএম শিল্পীবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন করেন। পরিশেষে আরটিএম শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের অনুমোদন ক্রমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এ, ১. বিদেশী ভাষা- ইংরেজি, আরবী, জাপানিজ, চাইনিজ ২. ফ্রন্ট লাইন সেবা দানকারী (কয়ার গিভার), ৩. হোটেল/ পর্যটন ব্যবস্থাপনা, ৪. কৃষি/ খাদ্য প্রযুক্তি, ৪. কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুুদ্ধিমত্তা, ৫. কম্পিউটার আউট সোর্সিং, ৬. গ্রাফিক্স ডিজাইন, ৭. ওয়েব ডিজাইন, ৮. ভিডিও এডিটিং, ৯. ওয়েল্ডিং এন্ড মেশিন ট্যুলস, ১০. কার্পেন্টারী, ১১. ড্রাইভিং, ১২ টেইলারিং, ১৩. ইলেক্টট্রিক্যাল মেকানিক্স, ১৪. প্লাম্বিং, ১৫. মোবাইল রিপেয়ারিং, ১৬. থাই ও টাইলস ফিটিং, ১৭. পেইন্টিং,  ১৮. একাউন্টিং,  ১৯. শট কোর্স,  ২০.বিজনেস শট কোর্স ক্রমান্বয়ে চালু করা হচ্ছে।
প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি ফিতা কেটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে