editor
প্রকাশিত: 8:16 PM, November 3, 2023
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খাদিমনগর ইসলামী যুব পরিষদের উদ্যোগে স্থানীয় ধুপাগুল শহীদ মিনার চত্বরে ৩ নভেম্বর শুক্রবার বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খাদিমনগর ইসলামী যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিপলু আহমদের সভাপতিত্বে এবং আমিনুর রহমান আল আমীন ও হাফিজ শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন জামেয়া আবু হুরায়রা রা: আল ইসলামিয়া মহালদিক সিলেট এর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়া খাঁন, মোঃ সাইফুল ইসলাম, কাওছার আহমদ, রুবেল আহমদ, হাফিজ মাওলানা মাহমুদুল হাছান, আলাল মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ ইসরাইলি গণহত্যা-কে ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় আখ্যা দিয়ে বলেন, আজ বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে ইয়াহুদি গোষ্ঠী বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী কে দমন করতে এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ফিলিস্তিনকে রক্ষা এবং মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ উদ্ধার করতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ কে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।
পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এসে শেষ হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল