editor
প্রকাশিত: 11:58 PM, January 3, 2024
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভোটের মাঠে নানা নাটকীয়তা চলছে। নৌকা ছেড়ে স্বতন্ত্রের পেছনে দৌড়াচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এতে করে নৌকার প্রার্থীরা অসহায় হয়ে পড়েছেন। দলের সাধারণ সম্পাদক বলেছেন, ডামি প্রাথীর পক্ষে কাজ করলে দল থেকে বহিস্কার করা হবে না। তাই নিরভয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছে বিভিন্ন প্রার্থীর পক্ষে। সিলেট জেলার ৬টি নির্বাচনী আসনের মধ্যে দুই মন্ত্রীর আসনে নির্ভার আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী কোনো প্রার্থী নেই। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আর সিলেট-৪ আসনে প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ দুটি আসন ছাড়া বাকি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে তিনটি আসনে তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের দিকেই ঝুঁকছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব। এদিকে সাধারণ মানুষ এই নির্বাচন নিয়ে বলছেন যে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আওয়ামী লীগ-আওয়ামী লীগ মধ্যে লড়াই চলছে।
তার সঙ্গে স্বতন্ত্র হয়েছেন বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। মূল অংশটির অবস্থান নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে। স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের পক্ষে অপর অংশটি। স্থানীয়রা জানিয়েছেন- দক্ষিণ সুরমায় ডা. দুলালের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ ও মোগলাবাজারের ইউপি চেয়ারম্যান শায়েস্তা সরাসরি অবস্থান নিয়েছেন। ফেঞ্চুগঞ্জে তার পক্ষে রয়েছে প্রয়াত এমপি আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার। তাদের সঙ্গে আওয়ামী লীগের একাংশ ডা. দুলালের পক্ষে মাঠে কাজ করছে। বালাগঞ্জে দুলালের পক্ষে আওয়ামী লীগের তৃণমূলসহ একাংশের নেতারা অবস্থান নিয়েছেন।
ফলে সিলেট-৩ আসনে দিনে দিনে ডা. দুলালের অবস্থান মজবুত হচ্ছে। আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে নৌকার প্রার্থী এবং সমর্থকরা মাঠে কাজ করছেন। সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুসামউদ্দিনের পক্ষে অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে জকিগঞ্জ ও কানাইঘাটের আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ তার পক্ষে প্রচারণায় নেমেছেন। তারা প্রতিদিনই এলাকায় শোডাউন দিচ্ছেন। তবে আওয়ামী লীগের পদবিধারী নেতারা নৌকার প্রার্থীর পক্ষে অবস্থানে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন- কানাইঘাট ও জকিগঞ্জের ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা হুসামউদ্দিনের পক্ষে অবস্থান নিচ্ছেন।
আবার যুবলীগের নেতাদের অবস্থান আরেক স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবিরের পক্ষে। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা এ আসনে নানা অভিযোগ তুললেও প্রার্থী এ ব্যাপারে নীরব রয়েছেন। মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন- কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কোথাও কোনো অভিযোগ দেয়নি। নৌকার পক্ষে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান তিনি। সিলেট-৬ আসনে এরইমধ্যে তৃণমূল বিএনপি’র প্রার্থী শমসের মবিন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের একাংশের নেতারা অবস্থান নিয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী এলিমসহ একাংশের নেতারা তার নির্বাচন পরিচালনা করছেন। পৌরসভার ১২ কেন্দ্রের সেন্টার কমিটি গঠনসহ ১১ ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহিন আহমদের নেতৃত্বে পৌর শহরে তৃণমূল বিএনপি’র প্রার্থী শমসের মবিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। গত সোমবার রাত ৮টায় সোনালী আঁশের সমর্থনে আয়োজিত গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামে উঠান বৈঠকে শমসের মবিনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
ওই বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে এলিম বলেছেন- দুর্বল নেতৃত্বের কারণে আমরা অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে রয়েছি। এবারের নির্বাচন প্রতীকের নির্বাচন ও ব্যক্তির নির্বাচন। এ নির্বাচনে যোগ্য দেখে কাজ করতে দলীয় কোনো বাধা-নিষেধ নেই। এ নির্বাচন প্রতীকের হলে নৌকার পক্ষেই আমি থাকতাম। স্থানীয় নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নুরুল ইসলাম নাহিদ বিগত দিন নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে সম্মানিত হয়েছেন। কিন্তু বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচনে নৌকার বিরোধিতা করে নৌকা ডুবাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এবার এর জবাব জনগণ দিবে।
আর কোনো মিষ্টি কথায় জনগণকে ধোঁকা দেয়া যাবে না। উঠান বৈঠকে ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা কাঞ্চন পালের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য গিয়াস আহমদ, শেহনাজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাম্মাদ আহমদ। এ আসনে স্বতন্ত্র হয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। আওয়ামী লীগের তৃণমূলে তার শক্তিশালী অবস্থান রয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচনী প্রচারণায় গতি বাড়িয়েছেন। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত থাকছেন। এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি ভোটারের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,