editor

প্রকাশিত: 5:44 PM, April 20, 2023

বিয়ানীবাজার বিবিরাইয়ে সাইদুল হত্যার জেরে আসামীর বাড়িতে হামলা ।। দুই মহিলা লাঞ্চিত, ১ যুবক আহত

বিয়ানীবাজার বিবিরাইয়ে সাইদুল হত্যার জেরে আসামীর বাড়িতে হামলা ।। দুই মহিলা লাঞ্চিত, ১ যুবক আহত

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারের বিবিরাই গ্রামের সাইদুল ইসলাম হত্যা মামলার ২নং আসামী মোহাম্মদ খালেদ আহমদ এর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা মোহাম্মদ খালেদ আহমদ কে না পেয়ে তার চাচাতো ভাই রেদোয়ান আহমদ (২৫) কে বেধড়ক মারধর করে আহত করে। তাকে রক্ষা করতে মোহাম্মদ খালেদ আহমদ এর মা ও স্ত্রী এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে লাঞ্চিত করে। পরে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। আহত রেদোয়ান আহমদকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় সাইদুল ইসলাম হত্যার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, গত সোমবার রাতে বিবিরাই গ্রামের জামে মসজিদের আঙ্গিনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার ২নং আসামী মোহাম্মদ খালেদ আহমদ কে মারতে প্রতিপক্ষের ৮/৯ জনের একটিদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনার সময় সন্ধ্যা ৭টার দিকে তার বাড়িতে যায়। তারা মোহাম্মদ খালেদ আহমদ এর বশতঘরে ঢুকে তার সন্ধান করে। তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এই সময় তার চাচাতো ভাই রেদোয়ান আহমদ কে পেয়ে তার উপর হামলা চালায়। তাকে কিল, লাথি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। রেদোয়ান কে রক্ষা করতে মোহাম্মদ খালেদ আহমদ এর মা ও স্ত্রী এগিয়ে গিয়ে বাধা দিলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে লাঞ্চিত করে। পরে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। আহত রেদোয়ান আহমদ কে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আহত রেদোয়ান আহমদ কে ঐ রাতে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে সাইদুল ইসলাম হত্যা মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক