admin

প্রকাশিত: 7:37 PM, July 5, 2024

কৃষকরা এ দেশের প্রাণ: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

কৃষকরা এ দেশের প্রাণ: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘সার চাওয়ার কারণে বিএনপি জামায়াত সরকার কৃষকদের গুলি করে হত্যা করেছিল আর আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কৃষকদের বিনামূল্যে সার বীজসহ কৃষি উপকরণ ভর্তুকির মাধ্যমে প্রদান করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের মানুষকে ফুলকপি, আলু খেতে বলতো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসসম্পূর্ণ করেছে। মানুষ এখন তিন-চার বেলা পেট ভরে খেতে পারে। এটা সহ্য করতে পারে না বলে দেশবিরোধীরা সবসময় মিথ্যা অপবাদ করে বেড়ায়।

তিনি শুক্রবার (৫ জুলাই) বিকেলে ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ ও নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীরভাবে বিশ্বাস করতেন, কৃষির উন্নতি ছাড়া এ দেশের মানুষের মুক্তি আসতে পারে না। কৃষকরাই এ দেশের প্রাণ। তিনি কৃষকদের সম্মান করতেন এবং তাদের অবস্থার উন্নতির জন্য নানাধরণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কৃষকদের নিয়ে চিন্তা করেন এবং তাদের উন্নতির জন্য প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, কৃষি কর্মকর্তা সায়মা নাজনীন, সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলিউর রহমান পংকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহ নূরুর রহমান শানুর, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা দিলদার আলী, আব্দুল মন্নান, বেলাল আহমদ, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ ও জাবেদ আহমদ আবীর।

সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার এবং ১৬০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়