editor
প্রকাশিত: 1:47 PM, September 3, 2024
অনলাইন ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিপক্ষে অবস্থান ও শিক্ষার্থীদের হেয় করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন চিকিৎসককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগে ওই মেডিকেল কলেজের ৫ শিক্ষককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের হুমকী দেয়া ৮ ইন্টার্ন চিকিৎসককে অবাঞ্চিত করা হয়।
গত রবিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত নোটিশে এসব আদেশ দেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্ত্তী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এর বিরোধিতা করায় শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ওসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।’
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কলেজের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২৯ আগস্টের কাউন্সিলে গঠিত তদন্ত কমিটি কর্তৃক ৩১ আগস্টের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জারি করা হয়। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. নাসরিন আখতার, সহযোগী অধ্যাপক ডা. মইনুল ইসলাম, শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যব্রত ঘোষ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আশিক আনোয়ার বাহারকে সবধরনের কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে বিপক্ষে থাকায় এনাটমি বিভাগের অধ্যাপক ডা. পংকজ পাল, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনামিকা দাস ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলমকে শোকজ করা হয়েছে। পাশাপাশি আন্দোলন চলাকালে মধ্যরাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ায় অধ্যাপত ডা. সুস্মিতা রায় ও সহযোগী অধ্যাপক ডা. নিবেদিতা দাশকে শোকজ করা হয়েছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়ায় সাধারণ ছাত্রছাত্রীদের তালিকার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাচের ৮ ইন্টার্ন চিকিৎসককে অবাঞ্ছিত করা হয়েছে। তারা হলেন- এমবিবিএস ৫৪ ব্যাচের সাইফুল ইসলাম, এমবিবিএস ৫৪ ব্যাচের সৌম্যজিৎ দে, এমবিবিএস ৪৮ ব্যাচের সাইফুল হাই, এমবিবিএস ৫৩ ব্যাচের মিল্টন আহমেদ, এমবিবিএস ৫১ ব্যাচের সজল এস চক্রবর্তী, এমবিবিএস ৫৩ ব্যাচের ইলহামুর রহমান, এমবিবিএস ৫৫ ব্যাচের রাকিব হাসান ও এমবিবিএস ৫৫ ব্যাচের রঞ্জন সরকার।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)