editor

প্রকাশিত: 9:48 PM, September 14, 2024

স্বর্ণের দামে ফের রেকর্ড, প্রতি ভরি ১২৯৯০২ টাকা

স্বর্ণের দামে ফের রেকর্ড, প্রতি ভরি ১২৯৯০২ টাকা

8

দেশের বাজারে ফের রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা।
রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

2

এর আগে টানা চারবার স্বর্ণের দাম বাড়ানোর পর গত ০১ সেপ্টেম্বর দাম কমানো হয় এ মূল্যবান ধাতুর দাম। সেসময় এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বিক্রি হয়েছে। তার আগে গত ২৬ আগস্ট থেকে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছে। এর আগে ২৩ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকা বিক্রি হয়েছে। তার আগে গত ২১ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০১ টাকায় বিক্রি হয়েছে। তার দুই দিন আগে গত ১৮ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।

8

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

3

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

5 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

7 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

5 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

4 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
3