admin

প্রকাশিত: 11:30 PM, October 16, 2017

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ।। নিহত ১

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ।। নিহত ১

নিহত ছাত্রলীগ কর্মী রাহেল আহমদ (ফাইল ছবি)

আহমেদ সাব্বির, ফেঞ্চুগঞ্জ থেকেঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে ৭জন আহত ও ১জন নিহত হয়েছেন। নিহত রাহেল আহমদ (২০) ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ছত্তিশ গ্রামের জালাল উদ্দিনের পুত্র। সে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মী। ১৫ অক্টোবর রবিবার বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের দক্ষিণবাজারে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন দুপুর ১.৪৫ ঘটিকার দিকে দেশব্যাপী বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্যমূলক কর্মকান্ডের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের দক্ষিণবাজারে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশ শুরু হয়। এ সময় উত্তর বাজার থেকে বিরোধী দলীয় রাজনৈতিক জোটের প্রধান শরিকদল বিএনপি ও জামায়াতে ইসলামীর যৌথ উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও খুন গুমের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে মিছিল থেকে নানা স্লোগান দেয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বেলা ২টার দিকে দক্ষিণবাজারে আওয়ামী লীগের সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। একপর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে মাথায় মারাত্বক জখমপ্রাপ্ত গুরুতর আহত রাহেল আহমদ নামক ছাত্রলীগ কর্মীকে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় শহর জুড়ে আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বিরোধীদল গুলোর ১০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০জন কে আসামী করা হয়েছে। মামলা নং ১১, তারিখঃ ১৬/১০/২০১৭ইং। মামলার আসামীরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব গ্রামের নিয়ামত আলীর পুত্র সিদ্দিক আহমদ (৪৮), ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার গ্রামের রজিব আলীর পুত্র সরওয়ার হোসেন (৪০), মানিককোনা গ্রামের রহমত আলীর পুত্র শামীম মিয়া (২৭), রাজনগর পশ্চিম গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রুমেল আহমদ (৩৫), মোঘলপুর গ্রামের মৃত করিম মিয়ার পুত্র কামাল উদ্দিন (৩০), পাঠান টিলা গ্রামের নাজিম উদ্দিনের পুত্র আফজল হোসেন (৩১), নিজ ছত্তিশ গ্রামের আজাদ আহমদের পুত্র আতাউর রহমান (৪৫), মানিককোনা গ্রামের সাইদুর রহমানের পুত্র ফয়েজ আহমদ (২৮), ফেঞ্চুগঞ্জ পূর্ব গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র নাসির হোসেন জয় (২৫) ও নিজ ছত্তিশ গ্রামের মনাই মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৫)। অজ্ঞাত আরো ২০জন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের