admin

প্রকাশিত: 10:12 PM, November 23, 2024

বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২৩ নভেম্বর শনিবার কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এবার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ।

খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪টি বিষয়ে সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে একটানা ৪ ঘন্টায় পরীক্ষা সম্পন্ন হয়।

এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক, সাংবাদিক, শুভাকাঙ্খী সহ অতিথিবৃন্দের সহযোগিতা ও উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সবার ব্যাপক উপস্থিতি ও সহযোগীতায় সাফল্যতম বৃত্তি অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জানান বাস্তবায়ন কমিটির প্রধান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানা, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জিহাদি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব।

এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সংগঠক মুস্তাক আহমদ মুস্তফা, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক কবি এস. পি সেবু, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, ছালেক উদ্দিন, ফুল মিয়া, সোহেল আহমদ, ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি ইরন মিয়া, রিয়াজ উদ্দিন, ট্রাস্টি সালমান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে