editor
প্রকাশিত: 12:29 AM, March 4, 2025
বিএনপির নাম ব্যবহার করে ছাত্রলীগ নেতার চাদাঁবাজী করছেন বলে তদন্তে উঠে এসেছে। ৩ মার্চ কোতোয়ালী থানাধীন লালাদিঘীর পাড় কলকাকলী ৩৩/বি এর বাসিন্দা মো. ফাহিমুল ইসলাম ফাহিমের স্ত্রী শামিমা আক্তার ইমা জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের কাছে একটি আবেদন দাখির করেন। সেই আবেদনে তিনি উল্লেখ করেন বিএনপির পরিচয়ে তাদের কাছে চাদাঁবাজী করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী তদন্তে যান।
তদন্ত শেষে তিনি জানান রুনু নামে যে ছেলেটি চাদাঁদাবী করেছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নাম ব্যবহার করে এধরনের চাদাঁবাজীতে অংশ নিচ্ছে স্বৈরাচারের দোসররা। বিষয়টি পরিস্কার নগরীতে এখনো স্বৈরাচারের দোসরা সক্রিয় রয়েছে। তারা বিএনপির নাম ব্যবহার করে চাদাঁবাজী করে দলের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তিনি নগরবাসীকে আহবান জানান সজাগ থাকার জন্য। যাতে কোনো স্বৈরাচারের দোসর বিএনপির নাম করে চাদাঁবাজী করতে না পারে।
এসময় বাসার মালিক মো. ফাহিমুল ইসলাম ফাহিম বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ছাত্রলীগের রুনুর শাস্তি নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা