editor

প্রকাশিত: 9:57 PM, March 6, 2025

আমাদের রাজনীতি হোক দেশ ও গণমানুষের কল্যাণে

সিলেটে পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে খন্দকার মুক্তাদির

আমাদের রাজনীতি হোক দেশ ও গণমানুষের কল্যাণে

আমাদের রাজনীতি হউক দেশ ও মানুষের কল্যাণে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৬ মার্চ) সিলেট নগরীর পৃথক পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, জুলাই-আগস্টের ভয়াবহ গণহত্যার পরও যদি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হতে থাকে এবং যদি মানুষের কল্যাণের বদলে লোভে অন্ধ হয়ে পড়েন, সরকারি অফিস-আদালতের কর্মচারীরা যদি সততার পথ ছেড়ে দুর্নীতির পথ বেছে নেন, সবাই যদি স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দেন, দেশপ্রেমের বদলে স্বার্থপরতায় মগ্ন হন, মানুষ যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়-তাহলে সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের ভিত্তি নিয়ে আবার প্রশ্ন উঠবে।

তিনি আরোও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের বিদ্যমান অরাজক পরিস্থিতি গণমানুষের সে প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করবে। অযাচিত হামলা-মামলা, আইনশৃঙ্খলার অবনতি, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উৎপাত, চোর-ডাকাতের উৎপাত সংশ্লিষ্ট্রদের কার্যক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। গণ-অভ্যুত্থানে রাজপথ থেকে গঠিত অন্তর্র্বতীকালীন এ সরকার সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষার্থে আরোও বেশি তৎপর থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আমরা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করছে না। এমন অবস্থায় দেশের শান্তিশৃঙ্খলা, মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নগরবাসীর পাশে রমজানের প্রথম দিন থেকে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে কাজ করে যাচ্ছে। আগামী ২০ রমজান পর্যন্ত আমাদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এসময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির সকল কার্যক্রম সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

দুপুরে নগরীর বাগবাড়িতে মরহুম আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর খান মিনারের সভাপতিত্বে ও মহানগর সেচ্ছাসেবক দল নেতা দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ বন ও পরিবেশ সম্পাদন আলী আমজাদ, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ লোকমান, সহ সেচ্ছ সেবক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান সুমন, মহানগর যুবদল সহ সভাপতি প্রানেশ দেব, সোহেল মাহমুদ, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক কামরুল হোসেন হেলাল, মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক আজিজ সাকি, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, মোস্তাকিম সানি, মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক অমিতাব কর, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ রাজু, মহানগর যুবদল নেতা আমির উদ্দীন, সঞ্জয় সিং, ফকর উদ্দীন, যুবদল নেতা লিটন আহমেদ, যুবদল নেতা সুমন দাশ, ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক নির্জন রায়, যুবদল নেতা সামাদ হোসেন, সাদ আহমেদ।

এদিকে বিকেলে নগরীর কাজিটুলায় ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল এবং রুহুল আমিনের যৌথ পরিচালনায় প্রবাসী আব্দুল মান্নান মুন্না ও যুক্তরাজ্য বিএনপি নর্থ ইস্ট শাখা সভাপতি মন্সুর আহমেদ রুবেল সার্বিক সহযোগিতায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ সভাপতি নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মকবুল হুসেন, মঈন উদ্দিন রাসেল, দেওয়ান জাকি, সৈয়দ সারোয়ার রেজা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, মতিউর রহমান শিমুল, যুবদল নেতা রজব আহমদ, সোহেল আহমদ, আমজাদ হুসেন, লিয়াকত আলি ইমন, ফয়েজ আহমদ, ছাত্রদল নেতা নিপুন, শরিফ, হানিফ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন