admin

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

সিলেটে চরমোনাই নেতা রাজুর বিরুদ্ধে প্রবাসী মহিলার জমি দখল চেষ্টার অভিযোগ

সিলেটে চরমোনাই নেতা রাজুর বিরুদ্ধে প্রবাসী মহিলার জমি দখল চেষ্টার অভিযোগ

5

সিলেটের বালাগঞ্জে এক প্রবাসী নারীর জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আব্দুল হাফিজ চৌধুরীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ছিদ্দিকা চৌধুরী ও দেশে থাকা তার বোন সাদিকা চৌধুরীর নিজ নামীয় জায়গা একই গ্রামের মৃত আনোয়ারুল হক চৌধুরীর ছেলে চরমোনাই নেতা রেদওয়ানুল হক চৌধুরী রাজু ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে দখলের পায়তারা করছেন বলে জানা গেছে।

সুলতানপুর মৌজার ৪৫৪ নম্বর খতিয়ানের দাগ নম্বর ৭৮ এর ২৫ শতক জায়গা স্থানীয় সুলতানপুর মহিলা মাদ্রাসার সীমানার পাশেই।

3

যুক্তরাজ্য প্রবাসী ছিদ্দিকা চৌধুরী জানান, কয়েক বছর আগে রেদওয়ানুল হক চৌধুরী রাজু তাদের বিল্ডিং সম্প্রসারণ কাজের উদ্দেশ্যে উল্লেখিত জায়গাটির কিছু অংশ চলাফেরার করার জন্য জায়গার মালিকদের কাছে অনুমতি চান। জায়গার মালিকগণ অনুমতি দিলেও আদৌও এদিকে কোন চলাচল হয়নি। তখন থেকে জায়গাটি ব্যবহার না করে পরিত্যক্ত হিসাবে রাখেন রাজু ও তার সহযোগীগণ। মূলত, ওই সময়েই রাজু জায়গাটি অবৈধ ভাবে তার দখলে নিয়ে নেওয়ার পাঁয়তারা করেন।

ছিদ্দিকা চৌধুরী বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হলে তখন থেকেই তারা জায়গাটির জন্য সক্রিয় হয়ে ওঠে, সম্প্রতি আমার বড় বোন সাদিকা চৌধুরীর বাড়িতে মাটি ভরাটের কাজ চলছিল। ওই সময় আমি আমার ভগ্নিপতিকে অনুরোধ করি তিনি যেনো আমাদের দুই বোনের ওই জায়গাটিও মাটি দিয়ে ভরাট করেন। আমার অনুরোধের প্রেক্ষিতে আমার ভগ্নিপতি ওই জায়গাটিতে মাটি ভরাটের কাজ শুরু করলে বাধা হয়ে দাঁড়ান রেদওয়ানুল হক চৌধুরী রাজু। তিনি বাধা প্রদান করে বলেন, এই জায়গাটি আমার, এখানে যাতে কেউ মাটি না ফেলে। গত ৯ মার্চ রাত সাড়ে নয়টায় রেদওয়ানুল হক চৌধুরী রাজু ও সহযোগীরা তারাবির নামাজ চলাকালীন সময়ে সন্ত্রাসী কায়দায় আমার বোনের বাড়িতে এসে ঘরে প্রবেশ করে তাদেরকে হুমকি-ধামকি দিতে থাকে। এসময় তাদের ঘরে কোন পুরুষ মানুষ ছিলেন না। রাজু যে ফিল্মী স্টাইলে আমার বোনের ঘরে প্রবেশ ঘরে অশ্লীল বাক্য বিনিময় করেছেন ঘটনাটির সিসিটিভি ফুটেজ ও প্রমাণাদি আমাদের কাছে রয়েছে।

1

ছিদ্দিকা চৌধুরীর বোন সাদিকা চৌধুরী বলেন, বর্তমানে আমি আমার অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার স্বামী ও সন্তানদের তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি প্রাণে মেরে ফেলার ফন্দি আঁটছে। এ বিষয়ে আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে আমরা আইনের আশ্রয় চাই।

1

অভিযোগ সম্পর্কে জানতে রেদওয়ানুল হক চৌধুরী রাজুর মোবাইলে কল দিলে তিনি বলেন, আমি জায়গাটি দখল করার কোন চেষ্টা করছি না। জায়গাটির কিছু অংশ ছিদ্দিকা চৌধুরী ও তার বোন উপহার দিয়েছিলেন, কিন্তু রেজিষ্ট্রি করে দেননি।

স্থানীয় সমাজকর্মী ও উত্তর সুলতানপুর পাঞ্চায়েত কমিটির সেক্রেটারী এমরান কবির চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক আমি এ বিষয়ে অবগত হয়েছি। জায়গাটি ছিদ্দিকা চৌধুরী ও তার বোনের নামেই আছে। যারা দখল করার চেষ্টা করছেন বা উপহার হিসেবে পেয়েছেন বলে দাবি করছেন তাদের উচিত দলিল ও পর্চায় যাদের নাম রয়েছে তাদের জায়গা হিসেবেই মেনে নেয়া।

7

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

2 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

7 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

6 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

3 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

6 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

2 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

2 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

4 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের

1
6