admin
প্রকাশিত: 10:38 PM, March 19, 2025
আগামীতে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই গুমকৃত নেতাদের খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী’সহ সকল গুমকৃত নেতাদের ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম। কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা এব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আমরা আশবাদি গুমকৃতদের ফিরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং তাদের অবস্থা সুস্পষ্ট করবেন। তার পরও যদি সেটা না হয় তাহলে আমরা আশা করবো।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশটি নষ্ট হয়ে পড়েছে। এসময় যারা ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের একটি মেরামতের কাজও করতে পারেনি। তারা জনগণের কথা চিন্তা না করে নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল। লুটপাট করে তার অর্থ পাচার করে দেশকে একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে নিয়ে গেছে। সেই থেকে উত্তরণ পেতে হলে একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে বিএনপি নেতাকর্মীদের সব ধরণের আন্দোলন, ত্যাগ ও নির্যাতন আমাদের বিপলে যাবে। সুতারাং আমাদের এই ত্যাগ তিতিক্ষা বিফলে যেতে দেবনা। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ,উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল হক ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মবশির আলী, জেলা উলামা দলের আহবায়ক নূরুল হক। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ছোট মিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান , সাংবাদিক এম আর টুনু তালুকদার ও ইউনিয়ন যুবদলের সভাপতি আফিকুল ইসলাম ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফরিদ আলী।
ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন