admin
প্রকাশিত: 11:32 AM, March 20, 2025
দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকার মো. নুরুল ইসলাম এর পুত্র আকরামুল ইসলাম ফাহিম ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম ফাহিম যুক্তরাজ্যে থাকলেও হয়েছেন মামলার আসামী। গতকাল বুধবার (১৯ মার্চ) সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত নং-১ এ ৪৬ জনকে আসামী করে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকের বাজারের শাহপুর খুরুমখলা গ্রামের মকরম আলীর পুত্র মোঃ আফসর আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, শফিউল আলম জুয়েল, সাবেক মেয়রের গনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ অজ্ঞাত নামা ৭০ থেকে ৮০জন।
মামলার বলা হয়েছে বিগত ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচী ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের দাবীতে অনুষ্ঠিত অসহযোগ আন্দোলনের সময় মামলার বাদি আফসর আলী ছাত্রদের সহযোগী হিসাবে ঘটনাস্থল আখালিয়া মাউন্ড এডোরা হাসপাতালের গেইটের সামনের রাস্তার উপর অবস্থান করেন। ঐ সময় পূর্ব পরিকল্পিত ভাবে উল্লেখিত আসামীদের নেতৃত্বে ও হুকুমে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আগ্নেয়াস্ত্রধারী ক্যাডারগণ কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, লোহার রড়, ককটেল ও দেশীয় অস্ত্রে শস্ত্রে স্বজ্জিত হইয়া আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের গেইটের সামনে ককটেল বিস্ফোরক ঘটিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে হামলা চালায়।
আসামীদের হাতে থাকা রাইফেল, বন্দুক, ককটেল, দা, রড ইত্যাদি দিয়ে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে অনবরত গুলি ছোড়ে জনমনে ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এবং ছাত্র জনতার অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় আসামীদের হাতে থাকা রাইফেল, বন্দুক ইত্যাদি দিয়ে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে অনবরত গুলি ছুরে জনমনে ও এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং ছাত্র জনতা অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়। বাদি আফসরসহ একাধিক ছাত্র জনতা আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়িলে উপস্থিত লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার আমাকে হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি প্রদান করেন। কোতোয়ালী থানা সিআর মামলার নং ৩৭৮/২০২৫।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে