admin
প্রকাশিত: 4:33 PM, April 12, 2025
৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রনেতা, প্রবাসে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতা তোফায়েল বাসিত তপু দীর্ঘ ৩০ পর সিলেটে ফিরেছেন। শনিবার (১২ এপ্রিল) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্থরের নেতাকর্মী সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে দেশের প্রতিটি গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেছেন। তাদের সাহসী আন্দোলন ও সার্বিক সহযোগিতার ফলেই গণতান্ত্রীক আন্দোলনের আমরা সফল হয়েছি। তিনি বলেন, ৯০-এর ঐতিহাসিক আন্দোলনে রাজপথ কাঁপানো এক তুখোড় ছাত্রনেতা ও বর্হিবিশ্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোফায়েল বাসিত তপু সাহসী ভূমিকা রেখেছিলেন। গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাসাস ইউকের সাবেক উপদেষ্টা তোফায়েল বাসিত তপু তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম প্রশংসনীয়। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার ছিলেন তপু।
বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির সমসু’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরের পরিচালনায় সংবর্ধনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহদ সুহেল, মুর্শেদ আহমদ মুকুল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ মামুন, এডভোকেট আবু তাহের, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফসর খান, মামুন ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, আব্দুল্লাহ শফি সাহেদ, সাহেদ আহমদ চমন, মিসবাহ আহমদ জেহিন, মাসুদ আহমদ কবির, আব্দুল গফ্ফার, মালেক আহমদ, আজিজ খান সজিব, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, নাসিম আহমদ চৌধুরী, তুহিলুর ইসলাম শিপনসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে