admin

প্রকাশিত: 11:38 AM, August 11, 2024

বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুকমীতে আত্মগোপনে পালিয়েছে সংখ্যালঘু পরিবার

বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুকমীতে আত্মগোপনে পালিয়েছে সংখ্যালঘু পরিবার

7

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাংচুর ও মারধর ঘটনা ঘটেছে। ৭ আগস্ট বুধবার রাত ৮টায় নয়াগ্রামের হরলাল চন্দের বাড়িতে মাজেদুল হক শিপুর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের ৮/৯ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে বাড়ির দেবতার মন্দির ভাংচুর করে, জোরপূর্বক বসত ঘরে ঢুকে অকথ্য গালাগাল করে ঘরের আসবাবপত্র ভাংচুর লুটপাট করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা হরলাল চন্দকে মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত করে, মহিলাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশী লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দেয় বাড়ি খালি করে না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলবে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আহত হরলাল চন্দকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

7

হরলাল চন্দের পুত্র অর্নিবান চন্দ বিয়ানীবাজার পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। রাজনৈতিক ও জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার পরিবারের উপর এই নৃশংস্য ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
প্রতিবেশী সূত্রে জানা যায়, এই ঘটনার পর হইতে হরলাল চন্দের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান, কোথায় আছেন জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

2

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
5