admin

প্রকাশিত: 11:54 PM, May 26, 2025

গোলাপগঞ্জে সাবেক ছাত্রনেতা সামছু ও তপুকে সংবর্ধনা

গোলাপগঞ্জে সাবেক ছাত্রনেতা সামছু ও তপুকে সংবর্ধনা
সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাপগঞ্জের কৃতিসন্তান তোফায়েল বাছিত তপু এবং বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আবদুল কাদির সামছুকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে উপজেলার চৌমুহনীতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সাবেক ছাত্রনেতা তোফায়েল বাছিত তপু এবং আব্দুল কাদির সামছু এর বিশাল সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুক কাদির সামছু ও তোফায়েল বাছিত তপু।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামিলীগকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা দেশে রাজপথে লড়েছি। আর আমাদের প্রবাসী নেতাকর্মীরা যেখানেই ফ্যাসিস্ট হাসিনা গেছে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীদের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিগত ১৭ বছর থেকে চলা গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসে থাকা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে জনমত তৈরি করে অবৈধ হাসিনাকে প্রতিরোধ করেছেন। বহিঃবিশ্বে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করেছেন। তাই ফয়াসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা সম্মূখ সারির যোদ্ধা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, এসএ রিপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে