admin
প্রকাশিত: 11:12 AM, June 26, 2025
সিলেটের ওসমানীনগরে মডেল মসজিদের জায়গা অধিগ্রহণে দুর্নীতি নিয়ে ফেসবুক লাইভে কথা বলার পর প্রাণনাশের হুমকি পেয়েছেন মোঃ আব্দুর রহিম নামের একজন দুর্নীতি বিরোধী সংগঠনের নেতা। এ ঘটনায় তিনি ২২ জুন ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১১৩৬
জিডিতে মোঃ আব্দুর রহিম জানান, ২১ জুন সন্ধ্যা ৬টার দিকে তিনি বন্দরবাজার, সিলেট শহরে অবস্থানকালে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল পেয়ে জানতে পারেন, তিনি যদি মডেল মসজিদ সম্পর্কিত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তবে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপর +৮৮০১৭১৪৯১৪১১২ নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে একই হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে সাবেক ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীম আহমেদ হিসেবে পরিচয় দেন, যিনি বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত আছেন।
মোঃ আব্দুর রহিম বর্তমানে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক এবং মাল্টিমিডিয়া ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি জানান, সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে মডেল মসজিদের জায়গা অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতির চিত্র তুলে ধরেন। তার দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী একটি মহল মসজিদের প্রকল্পটিকে মহাসড়কের উপযুক্ত স্থানে না করে পরিকল্পিতভাবে গ্রামের ভেতরের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
বিতর্কিত জায়গা নির্বাচন ও দুর্নীতির অভিযোগ
কথিত আছে, আওয়ামী নামধারী সাংবাদিক জুবেল আহমেদ সেকেল এবং তার স্ত্রী ওসমানীনগর উপজেলার সাবেক মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি মুনাফার আশায় প্রকল্পটি মহাসড়কের বদলে গ্রামের ভেতরে সরিয়ে নেন। অভিযোগ রয়েছে, তারা সুমির যুক্তরাজ্য প্রবাসী চাচা ও সেকেলের চাচা শ্বশুরের জমি নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দেখিয়ে সরকারের কাছে হস্তান্তর করেন। এভাবে তারা কোটি টাকারও বেশি লোপাট করেছেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য আব্দুর রহিম তার দুর্নীতি প্রতিরোধ সংগঠন থেকে তদন্ত শুরু করলে তাকে একাধিকবার দেখা করে ‘মীমাংসা’র প্রস্তাব দেওয়া হয়। তিনি তাতে সাড়া না দিলে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন।
মডেল মসজিদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেখানে মুসলিম জনগোষ্ঠীর বসবাস নেই এবং নামাজ পড়ার মতো মানুষের উপস্থিতিও খুবই কম।
এ পরিস্থিতিতে নিজের ও আমার সংগঠনের সদস্য বৃদ্ধ সহ পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং এই দূর্নীতির বিষয়ে দূর্নীতি দমন কমিশন (দুদক)কে জানানো হয়েছে বলে জানান মোঃ আব্দুর রহিম।
ওপর দিকে শামীম আহমদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি আব্দুর রহিমকে হুমকি দেয়ইনি ও মডেল মসজিদের দুর্নীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট