editor

প্রকাশিত: 8:25 PM, July 11, 2025

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে : খন্দকার মুক্তাদির

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা ও সুরক্ষায় অতীতের মত কাজ করবে

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে : খন্দকার মুক্তাদির

বিএনপি সরকারের সময় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সমুন্নত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের মহিয়সী নারী। তার শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছিল। নারীদের জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সিলেটের মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে তরুণ নারীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নারী সেনাবাহিনী ও নারী পুলিশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার শাসনামলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। জিয়াউর রহমান বিদেশে তৈরি পোশাক রপ্তানি চালু করেছিলেন। আর এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন খালেদা জিয়া। গার্মেন্ট সেক্টরে নারী শ্রমিকদের কর্মসংস্থানে তিনি উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপির যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করবে বিএনপি। সেই ধারাবাহিকতায় নারীদের ফ্যামিলি কার্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, চিকিৎসা দিতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে বিএনপি।

সংগঠক রাহিমা বেগমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ব্যাংকার তাহুরা আহমেদ, গৃহিণী হালিমা কবির, সংগঠক তাহমিনা বেগম রুজি, শিক্ষিকা ফারহানা ইমা, মাইশা আক্তার জ্যোতি সহ বিভিন্ন পেশা নিয়োজিত নারীরা বক্তব্যে রাখেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন