admin

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

সিলেটে চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধের হু ম কি সুমনের

সিলেটে চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধের হু ম কি সুমনের

1

ডেস্ক রিপোর্ট
সিলেট নগরীর মেজরটিলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন পশ্চিম ভাটপাড়া, ইসলামপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে সাহাদত ইসলাম সুমন (৩২)।
পুলিশ জানায়, সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় বসবাসরত দুবাই প্রবাসী জনাব ঝিন্টু চন্দ (৫৫) ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ০৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় এক যুবক সাহাদত ইসলাম সুমন (৩২) তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান পরিচালনা করে মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নগরীর মেজরটিলা থেকে চাঁদাবাজির অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫, তাং-১৭/০৭/২০২৫খ্রিঃ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন) এর ০৪ রুজু হয়। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

1 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

7 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

4 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

4 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
4