editor
প্রকাশিত: 5:34 PM, July 25, 2025
অনলাইন ডেস্ক
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব।
এসময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর, চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
1 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়