admin
প্রকাশিত: 3:48 PM, November 14, 2025
বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর সারাদেশে সবার জন্য প্রান্তিক আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে নানাবিধি পরিকল্পনা গ্রহণ করা হবে। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’র মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। পাশাপাশি শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থাও থাকবে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন- সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো: আবেদ হোসেনের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কে এম দাউদ, হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে এম মুইজ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মোশাররফ হোসেন, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা: মুইজ উদ্দিন চৌধুরী লিজু, ফরেনসিক বিভাগের প্রধান ডা: মোস্তাক আহমদ রুহেল, সার্জারি বিভাগের প্রফেসর সায়েক আজিজ চৌধুরী, ডা: সাদিয়া মালিক চৌধুরী, চক্ষু বিভাগের ডা: কামরুল ইসলাম চৌধুরী, চর্ম ও যৌন বিভাগের ডা: তৌহিদুল ইসলাম ইমদাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন