admin
প্রকাশিত: 11:16 PM, January 31, 2026
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে একটি অঘোষিত সন্ত্রাসী শাসনের কবলে রয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, যিনি ১৯৯৬ সালের সিরাজ মিয়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি, সেইসাথে বিভিন্ন ধরনে সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত, এখনও টানা দুইবার চেয়ারম্যান পদে বহাল আছেন। তার বিরুদ্ধে খুন, চোখ উপড়ে অন্ধ করা, ডাকাতি, সরকারি সম্পদ লুট, নারী নির্যাতন, কোটি কোটি টাকা পাচারসহ অসংখ্য গুরুতর অভিযোগ থাকলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।
১৯৯৬ সালের ৬ অক্টোবর, খাঁসিয়া পান পুঞ্জি থেকে মোটরসাইকেলযোগে আদমপুর বাজার ফেরার পথে আব্দাল হোসেনের নেতৃত্বে সিরাজ মিয়া মহাজনকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। সিরাজ মিয়া হত্যার কিছুদিন আগে কমলগঞ্জ থানায় আব্দাল হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু তার পরিবারে রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী পরিচিতির কারণে মামলাটি আজও উচ্চ আদালতে ঝুলে রয়েছে, এবং সে কারণে আব্দাল হোসেন চেয়ারম্যান হিসেবে নিজের পদে বহাল থাকতে সক্ষম হয়েছেন।
শুধু সিরাজ মিয়া হত্যার ঘটনাই নয়, স্থানীয় বনগাঁও গ্রামের দিনমজুর আজাদ মিয়াকেও ডাকাত আখ্যা দিয়ে দু’চোখ উপড়ে অন্ধ করে দেয়া হয়েছে। আজাদ মিয়া বর্তমানে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন, তার ওপর আব্দাল হোসেনের অত্যাচারের শিকার হওয়ার পর।
এরপরও আব্দাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ গড়ে উঠেছে। তিনি রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক নানা ক্ষেত্রে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি, যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমানকে হত্যার হুমকি দিয়েছেন। তার ভাই আফজল হোসেনও নানা সামাজিক মিডিয়া পোস্টের মাধ্যমে শফিকুর রহমানকে নিয়ে মানহানিকর লেখালেখি করেছে এবং তার দেশে ফিরে গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার পরিকল্পনা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
আব্দাল হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, তিনি দেশে-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। মৌলভীবাজার শহরে একটি চক্ষু হাসপাতালসহ বিভিন্ন ব্যবসায়ের বিনিয়োগ এবং কোটি কোটি টাকা পাচারে তার সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়া, তার আমেরিকা প্রবাসী ছোটভাই আফজল হোসেন আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিপুল অর্থ আমেরিকায় পাচারে সহায়ক হিসেবে কাজ করেছেন।
এছাড়া, তার বিরুদ্ধে সরকারি গাছচুরি, নারী ধর্ষণ, সরকারি বনায়ন প্রকল্প বিক্রি, ডাকাতি, কোটি কোটি টাকা পাচারসহ আরও নানা অপরাধের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ সত্ত্বেও তিনি প্রশাসনের নীরবতা উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে, আব্দাল হোসেন এখন বিএনপিতে ফেরার চেষ্টা করছেন। তিনি বার বার চেষ্টা করছেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। বারবার দল পাল্টানোর কারণে তার রাজনৈতিক বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। একসময় নৌকার পক্ষে কাজ করা এই ব্যক্তি এখন ধানের শীষে আবার ফিরে আসার চেষ্টা করছেন, যা তার রাজনৈতিক গতিবিধি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
স্থানীয়দের ভাষায়, “একজন খুনি, সন্ত্রাসী ও লুটেরা কীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থাকতে পারে? প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে?”
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে