admin
প্রকাশিত: 12:40 AM, August 21, 2024

নিহত তারেক আহমদ (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিজয় দিন বিকালে ছাত্র-জনতা কর্তৃক বিয়ানীবাজার থানা আক্রমণকালে গুলিতে বিএনপি কর্মী তারেক আহমদ নিহতের ঘটনার ১৫ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তারেকের মা ইনারুন নেছা ওরফে ইনারুন বেগম বাদি হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর মামলাটি রেকর্ড করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় দিন গত ৫ই আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর বিয়ানীবাজার পৌরশহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধরণ মানুষের ঢল নামে। ছাত্র-জনতার বিজয় উল্লাস ও মিছিলে মিছিলে শহর উত্তাল হয়ে উঠে। ঐদিন বিকেলে পৌরশহরে থাকা আওয়ামী লীগের নেতাকমীদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, উপজেলা প্রশাসন কমপ্লেক্সে ও থানা কম্পাউন্ডে দফায় দফায় ভাংচুর, লুটপাঠ ও অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াতের উন্মুক্ত লোকজন। বিকালে দ্বিতীয়বারের মতো থানা কম্পাউন্ডে আক্রমণে গেলে থানার ভেতর থেকে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এসময় থেমে থেমে চলা গুলির শব্দে পৌরশহর প্রকম্পিত হয়ে উঠে। গুলিতে বিএনপি কর্মী তারেক আহমদসহ ৩জন নিহত ১০/১২ জন আহত হন। নিহত তারেক আহমদ (২৪), বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র। পরদিন নিদনপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে তারেকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় বিএনপির দাবি করছে, নিহত তারেক আহমদ তাদের দলীয় কর্মী।
তারেক নিহতের ১৫ দিন পর তার মা ইনারুন নেছা ওরফে ইনারুন বেগম বাদি হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর মামলাটি রেকর্ড করেছেন। মামলা নং ০৪, তারিখঃ ২০/০৮/২০২৪ইং, ধারা ১৪৭/১৪৯/৩০২/২০১/১১৪ দ-বিধি। মামলার আসামীরা হলেন, ১। আবুল কাসেম পল্লব (৪৫), পিতা- আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, ২। আতাউর রহমান খাঁন (৫৫), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩। দেওয়ান মকসুদুল ইসলাম আওয়াল (৪৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪। এবাদ আহমদ (৪৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ, ৫। আব্বাস উদ্দিন (৪৫), প্রচার ও প্রকাশণা সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ, ৬। আব্দুল বাছিত (খাসারীপাড়া), ভারপ্রাপ্ত সভাপতি, বিযয়ানীবাজার পৌর আওয়ামীলীগ, ৭। সালেহ আহমদ বাবুল (৫৫), সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৮। ফারুকুল হক (৫০), সাবেক মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, ৯। খসরুল হক (৫৪), সাবেক জেলা পরিষদ সদস্য, সিলেট, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১০। হারুনুর রশীদ দিপু (৫০), যুগ্ম সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১১। আহমদ হোসেন বাবুল (৫৪), সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১২। আব্দুশ শুকুর (৫২), সাবেক মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, ১৩। জামাল হোসেন (৫০), সাবেক ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা, ১৪। হুমায়ুন কবির (৫০), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৫। হোসেন খান (৪৫), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৬। মাহমুদ আলী (৫৫), সাবেক চেয়ারম্যান, চারখাই ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৭। হোসেন মুরাদ চৌধুরী (৪২), চেয়ারম্যান, চারখাই ইউনিয়ন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা, ১৮। আব্দুস সালাম (৫০), সাবেক চেয়ারম্যান, দুবাগ ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৯। জহুর উদ্দিন (৫৫), চেয়ারম্যান, শেওলা ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২০। সুরমান আলী (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২১। কনক কান্তি কর (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২২। কামরুল হক (৪৪), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৩। সাগর দাস চৌধুরী (৪৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৪। বিলাল আহমদ (তিলপাড়া) (৪৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৫। জয়নুল ইসলাম রফিক (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৬। আব্দুল কাদির (৫০) (লাল বাউরভাগ), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৭। হোসেন আহমদ এনু (৪৪), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৮। সালেহ আহমদ (আলী নগর) (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৯। রফিকুল ইসলাম চৌধুরী রনি (চারখাই) (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩০। আবজল হোসেন পলাশ (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩১। লুৎফুর রহমান ফয়ছল (৪৫), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩২। সাইদুর রহমান জায়দুল (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৩) আব্দুল মান্নান মিন্টু (৪৫), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৪। আছার উদ্দিন (৪৫) সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৫। ফয়ছল আহমদ (চারাবই) (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৬) সাদেক আহমদ আজাদ (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৭। পাবেল মাহমুদ (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৮। ইকবাল হোসেন তারেক (৪০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৯। কে এইচ সুমন (৪২), সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী, বিয়ানীবাজার উপজেলা, ৪০। কাওসার আহমদ (ঘুঙ্গাদিয়া) (৩৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪১। সাইদুল ইসলাম (সালেশ্বর) (৩৮), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪২। মোঃ আলী রাজা (৪৮), পিতা মৃত- ইর্শ্বাদ আলী, সাং- কেশবপুর, জগন্নাথপুর, চাঁদাবাজ ও পল্লবের সহযোগী, ৪৩। রাহেল আহমদ (৪২), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ৪৪। রিপন পদকর (৩৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ৪৫। আব্দুর রউফ সুমন (৪০), সভাপতি, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগ, ৪৬। সজীব ভট্টাচার্য (৪০), স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সন্ত্রাসী, বিয়ানীবাজার উপজেলা, ৪৭। মিসবাহ উদ্দিন (২৮), সাবেক সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৪৮। মহসিন আহমদ রনি (২৯), সাবেক সহ-সভাপতি, বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ, ৪৯) আশীষ চক্রবর্তী (৩৩) (দাসগ্রাম), পল্লব গ্রুপের সন্ত্রাসী, ৫০। আব্দুল্লাহ (ফতেহপুর) (৪০), বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ সন্ত্রাসী, ৫১। মাছুম আহমদ (বাউরভাগ) (৪০), যুবলীগ নেতা, বিয়ানীবাজার উপজেলা, ৫২। জসিম উদ্দিন (মেওয়া) (৪৫), আইন সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৩। ইসলাম উদ্দিন (তিলপাড়া) (৪৫), কৃষি বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৪। আতিকুর রহমান (কসবা) (৪৬), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৫। শিহাব উদ্দিন (মাথিউরা) (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৬। নাহিদা বেগম (২৮), সাং-গড়রবন্দ, মহিলা আওয়ামীলীগ নেত্রী, কুড়ার বাজার ইউনিয়ন আওয়ামীলীগ, ৫৭। জুবের আহমদ (৪৫), প্রচার ও প্রকাশণা সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৮। ময়নুল ইসলাম (চারখাই) (৪৫), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৯। আব্দুল ওয়াদুদ (তিলপাড়া) (৪৫), সাংস্কৃতিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬০। আলমগীর হোসেন রুনু (মাথিউরা) (৪২), স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬১। জহিরুল হক রাজু (৪০), সহ প্রচার সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬২) জুয়েল আহমদ শিপু (২৯), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৩। জাহিদুল হক তাহমিদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৪। আজাদ জিসান (৩০), সাবেক সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৫। আশরাফুল আলম শাকেল (শ্রীধরা) (২৮), সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ, ৬৬। শাহাদ আহমদ (চারখাই) (৩৫), পিতা- রহিস উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা, ৬৭। আব্দুল হামিদ (চারখাই) (৩৪), পিতা- আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৬৮। রইছ উদ্দিন (৫০), পিতা- মৃত শামসুল হক, সাং- ভাড়ারিমাটি, ডাক ও থানা- কানাইঘাট, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান-এর সহযোগী, ৬৯। রেদওয়ান আহমদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ, ৭০। কামরুল ইসলাম (২৮), সভাপতি, বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ,৭১। রাসেল আহমদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ, ৭২। সাদেক আহমদ (মাথিউরা) (২৮), পিতা- মানিক উদ্দিন, শ্রমিকলীগ নেতা, বিয়ানীবাজার থানা, ৭৩। হারুন হেলাল চৌধুরী (৫৫), সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ,৭৪। মিজানুল আলম সুমেল (২৮), ছাত্রলীগ নেতা, বিয়ানীবাজার উপজেলা, পিতা- এনাম উদ্দিন, সাং- দেউলগ্রাম, কুড়ার বাজার, থানা- বিয়ানীবাজার, সর্ব জেলা- সিলেট গং অজ্ঞাতনামা আরও ১৫০/২০০ জন।
পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার নিরোপরাধ মানুষকে আসামী করে হত্যা মামলা দায়েরের ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, তবে পরিবর্তিত অস্থিতিশীল এই সময়ে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে বক্তব্য জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধরের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তিনি থানায় নেই, আবার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। থানার অন্য কোন অফিসার এই বিষয়ে কথা বলতে রাজি হননি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়