admin
প্রকাশিত: 10:51 AM, July 3, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীর মাদক সেবনের একটি কথিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি বলে চেয়ারম্যান দাবি করলেও স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে বিতর্ক থামছে না। উদ্ভূত পরিস্থিতিতে জনমনের বিভ্রান্তি দূর করতে ও প্রকৃত সত্য উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে আগুন ও পাইপসদৃশ বস্তু ব্যবহার করে মাদক (ইয়াবা) সেবন করতে দেখা যায়। নেটিজেন ও স্থানীয়দের দাবি, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটি স্বয়ং ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী। ভিডিওটি প্রকাশের পর কয়েক ঘণ্টার ব্যবধানে তা অসংখ্যবার শেয়ার হয় এবং পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চেয়ারম্যান ইন্তাজ আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি লিখিত বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ‘ডিপফেক’ ভিডিও। একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে পুনরায় যোগাযোগ করা হলে চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, “এগুলো এআই দিয়ে তৈরি। এর বাইরে আমার আর নতুন করে কিছু বলার নেই।”
চেয়ারম্যানের এআই প্রযুক্তির দাবি সত্ত্বেও স্থানীয় স্তরে আলোচনা-সমালোচনা থামেনি। জৈন্তাপুর উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ বলছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে একটি দায়িত্বশীল পদের মর্যাদা জড়িত। কেবল মুখের বক্তব্যে এই বিতর্কের অবসান সম্ভব নয়।
সত্যতা যাচাইয়ের জন্য তারা চেয়ারম্যানের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভিডিওটির প্রযুক্তিগত ও ফরেনসিক বিশ্লেষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে ভিডিওটি আসল নাকি প্রযুক্তির কারসাজিতা নিখুঁতভাবে প্রমাণিত হয়।
ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গন, চায়ের দোকান ও বাজারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এবং জনদাবি জোরালো হওয়ার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলীর মাদক সেবনের ভাইরাল ভিডিও কাণ্ডের তদন্তে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কমিটি ভিডিওটির সত্যতা এবং এর পেছনের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্ত শেষেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১